রাজনৈতিক শহিদদের সম্মান! ৩২১ বিজেপি কর্মীর পরিবারের দায়িত্ব নিল শুভেন্দু সরকার
Connect with us

ভাইরাল খবর

রাজনৈতিক শহিদদের সম্মান! ৩২১ বিজেপি কর্মীর পরিবারের দায়িত্ব নিল শুভেন্দু সরকার

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ রাজনৈতিক সন্ত্রাসের (Political Violence) বলি হওয়া কর্মীদের পরিবারের পাশে দাঁড়িয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্যের নবনির্বাচিত সরকার। সোমবার নবান্নে প্রথম মন্ত্রিসভার বৈঠকের (Cabinet Meeting) পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন যে, রাজ্যে রাজনৈতিক সংঘর্ষে নিহত ৩২১ জন বিজেপি কর্মীর পরিবারের যাবতীয় সামাজিক ও অন্যান্য দায়িত্ব বহন করবে রাজ্য সরকার (State Government)।

মুখ্যমন্ত্রী এদিন নিহত কর্মীদের প্রতি গভীর শ্রদ্ধাজ্ঞাপন (Homage) করে জানান, যাঁদের আত্মবলিদানের (Sacrifice) মধ্য দিয়ে রাজ্যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানানো প্রশাসনের প্রাথমিক কর্তব্য। তিনি শুধু পরিবারের দায়িত্ব নেওয়ার কথাই বলেননি, পাশাপাশি নিহতদের পরিবার যাতে দ্রুত বিচার (Justice) পায়, তারও আশ্বাস দিয়েছেন।

এদিন মুখ্যমন্ত্রী ছাড়া আরও ৫ জন মন্ত্রী এই বৈঠকে উপস্থিত ছিলেন। শহিদ পরিবারগুলির সুরক্ষার পাশাপাশি আরও ৫টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার মধ্যে রয়েছে সীমান্তে কাঁটাতারের জন্য বিএসএফ-কে (BSF) ৪৫ দিনের মধ্যে জমি হস্তান্তর, রাজ্যে ‘আয়ুষ্মান ভারত’ (Ayushman Bharat) ও ‘বেটি বাঁচাও’ প্রকল্প চালু এবং ভারতীয় ন্যায় সংহিতা (Bharatiya Nyaya Sanhita) কার্যকর করা। এছাড়া সরকারি চাকরিতে আবেদনের বয়সের ঊর্ধ্বসীমা (Age Limit) ৫ বছর বাড়ানোর মতো জনহিতকর সিদ্ধান্তও নেওয়া হয়েছে আজকের এই প্রথম ক্যাবিনেট বৈঠকে। রাজনৈতিক মহলের মতে, প্রথম দিনেই মানবিক ও প্রশাসনিক দাপট বজায় রেখে নতুন পথ চলা শুরু করল শুভেন্দুর সরকার।

Advertisement
ads
Continue Reading
Advertisement