আকাশপথে বিধ্বংসী বিমান দুর্ঘটনা! বিমান দুর্ঘটনায় ৫৮ জওয়ানের মৃত্যুতে শোকস্তব্ধ কলম্বিয়া
Connect with us

দুর্ঘটনা

আকাশপথে বিধ্বংসী বিমান দুর্ঘটনা! বিমান দুর্ঘটনায় ৫৮ জওয়ানের মৃত্যুতে শোকস্তব্ধ কলম্বিয়া

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ দক্ষিণ আমেরিকার কলম্বিয়ায় (Colombia) এক ভয়াবহ সামরিক বিমান দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। সোমবার ১২৫ জন আরোহী নিয়ে ওড়ার কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ে একটি ‘সি-১৩০ হারকিউলিস’ (C-130 Hercules) বিমান। পুয়ের্তো লেগুইজামো এলাকা থেকে সেনাদের অন্যত্র সরিয়ে নেওয়ার সময় পেরু সীমান্তের নিকটবর্তী একটি ঘন জঙ্গলে এই বিপর্যয় ঘটে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, আকাশে বিকট বিস্ফোরণের (Explosion) শব্দ শোনার পরেই বিমানটি জঙ্গলে আছড়ে পড়ে এবং দাউ দাউ করে আগুন ধরে যায়। কলম্বিয়ার প্রতিরক্ষামন্ত্রক জানিয়েছে, বিমানে থাকা ১১০ জন জওয়ানের মধ্যে ৫৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও ৬ জন ক্রু মেম্বার (Crew members) এবং ২ জন পুলিশ কর্মীসহ মোট ৬৬ জনের প্রাণহানি ঘটেছে। ধ্বংসাবশেষ (Debris) চারদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকায় এবং দুর্গম এলাকার কারণে উদ্ধারকাজ (Rescue operation) ব্যাহত হচ্ছে।

ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। তিনি স্পষ্ট জানিয়েছেন, কর্তব্যে কোনো গাফিলতি (Negligence) ধরা পড়লে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাঁদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক (Critical)। ঠিক কী কারণে এই মারণ দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে প্রশাসন।

Advertisement
ads
Continue Reading
Advertisement
Developer