২৬-এর পালাবদলের পর বড় পদক্ষেপ! স্বরাষ্ট্র দফতরের বাজেট পেশ করবেন মুখ্যমন্ত্রী নিজেই
Connect with us

রাজ্যের খবর

২৬-এর পালাবদলের পর বড় পদক্ষেপ! স্বরাষ্ট্র দফতরের বাজেট পেশ করবেন মুখ্যমন্ত্রী নিজেই

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ দীর্ঘ ১৪ বছর পর পশ্চিমবঙ্গ বিধানসভায় (West Bengal Legislative Assembly) ফের স্বরাষ্ট্র দফতরের (Home Department) বাজেট নিয়ে পৃথক আলোচনা হতে চলেছে। বুধবার এই গুরুত্বপূর্ণ বাজেট (Budget) পেশ করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শুধু বাজেট পেশই নয়, আলোচনায় অংশ নিয়ে বিধায়কদের বিভিন্ন প্রশ্নেরও জবাব দেবেন তিনি।

বিধানসভা সূত্রে জানা গিয়েছে, দিনের প্রথমার্ধে স্বরাষ্ট্র দফতরের বাজেট পেশ ও আলোচনা অনুষ্ঠিত হবে। এরপর মধ্যাহ্নভোজের (Lunch Break) বিরতির পর মুখ্যমন্ত্রীর দফতরে মন্ত্রিসভার (Cabinet) বৈঠক হবে। অধিবেশনের দ্বিতীয় ভাগে বিদ্যুৎ দফতরের (Power Department) বাজেট নিয়েও পৃথক আলোচনা হবে। এই দফতরও বর্তমানে মুখ্যমন্ত্রীর অধীনে থাকায় সেই আলোচনাতেও তিনি অংশ নেবেন।

উল্লেখ্য, ২০১১ সালের আগে প্রায় প্রতি বাজেট অধিবেশনেই স্বরাষ্ট্র দফতরের বাজেট নিয়ে পৃথক আলোচনা হত। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর শুধুমাত্র ২০১১ সালের পূর্ণাঙ্গ বাজেট অধিবেশনে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) স্বরাষ্ট্র দফতরের বাজেট পেশ করেছিলেন। এরপর ২০২৫ সাল পর্যন্ত এই বাজেট আর আলাদাভাবে আলোচনায় আসেনি। প্রতি বছরই তা গিলোটিন (Guillotine) প্রক্রিয়ার মাধ্যমে পাস হয়েছে বলে বিরোধীদের অভিযোগ।

বিরোধী দলগুলির দীর্ঘদিনের দাবি ছিল, আইনশৃঙ্খলা (Law & Order) এবং পুলিশ প্রশাসনের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিধানসভায় পূর্ণাঙ্গ আলোচনা হওয়া উচিত। তাঁদের অভিযোগ ছিল, গিলোটিন পদ্ধতিতে বাজেট পাস করানোয় সরকারের কাছে এ বিষয়ে প্রশ্ন তোলার সুযোগ সীমিত হয়ে যেত।

Advertisement
ads ads

২০২৬ সালের রাজনৈতিক পালাবদলের পর এবার সেই পুরনো সংসদীয় (Parliamentary) প্রথাই আবার ফিরছে। রাজনৈতিক মহলের মতে, এটি শুধু একটি বাজেট আলোচনা নয়, বরং বিধানসভার গণতান্ত্রিক চর্চাকে আরও সক্রিয় করার গুরুত্বপূর্ণ পদক্ষেপ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই উদ্যোগ ভবিষ্যতেও বজায় থাকবে কি না, তা এখন রাজনৈতিক মহলের নজরে।

Continue Reading
Advertisement ads