বিনোদন
বিয়ের পিঁড়িতে বসতেই বিতর্কের মুখে আমির খান! তিনবার হিন্দু নারীকে বিয়ে করায় অভিনেতার কুশপুত্তলিকা দাহ
ডিজিটাল ডেস্কঃ বলিউড (Bollywood) অভিনেতা আমির খানের (Aamir Khan) তৃতীয় বিয়ে ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। সম্প্রতি দীর্ঘদিনের সঙ্গী গৌরী স্প্র্যাটের (Gauri Spratt) সঙ্গে স্পেশাল ম্যারেজ অ্যাক্ট (Special Marriage Act)-এর আওতায় আইনি বিয়ে করেছেন অভিনেতা। পরিবার ও ঘনিষ্ঠদের উপস্থিতিতে সম্পন্ন হওয়া এই বিয়ের পরই হিন্দু সংগঠন বজরং দল (Bajrang Dal) তাঁর বিরুদ্ধে সরব হয়েছে। সংগঠনের পক্ষ থেকে ‘লাভ জেহাদ (Love Jihad)’-এর অভিযোগ তুলে বিক্ষোভ দেখানো হয়েছে এবং অভিনেতাকে ঘিরে বিতর্কিত স্লোগানও দেওয়া হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, বিহারের ফোরবেসগঞ্জে (Forbesganj) বজরং দলের কর্মীরা বিক্ষোভ মিছিল করেন। সেখানে আমির খানের কুশপুতুল দাহ করা হয় এবং ‘আমির খান মুর্দাবাদ’ ও ‘জেহাদি, আমির খান ভারত ছাড়ো’-সহ একাধিক স্লোগান দেওয়া হয়। সেই ঘটনার ভিডিও ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে (Social Media) ভাইরাল হয়েছে।
সংগঠনের স্থানীয় নেতা মনোজ সোনি দাবি করেন, আমির বারবার হিন্দু নারীদের বিয়ে করছেন, যা তাঁর মতে হিন্দু সমাজের বিরুদ্ধে ষড়যন্ত্র। তিনি প্রশ্ন তোলেন, কেন অভিনেতা মুসলিম নারীদের পরিবর্তে বারবার হিন্দু নারীকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নিচ্ছেন। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, এই ধরনের ঘটনা সামাজিক সম্প্রীতির উপর প্রভাব ফেলতে পারে। আদালত (Court) ও সরকারের কাছে অভিনেতার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদনও জানান তিনি। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কাজ বন্ধ না হলে ‘উচিত শিক্ষা’ দেওয়ার হুঁশিয়ারিও দেন।
উল্লেখ্য, ১৯৮৬ সালে আমির প্রথম রীনা দত্তকে বিয়ে করেন। ২০০২ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। এরপর ২০০৫ সালে পরিচালক কিরণ রাওকে বিয়ে করেন তিনি। ২০২১ সালে সেই সম্পর্কেরও ইতি ঘটে। চলতি বছরের জুলাইয়ে গৌরী স্প্র্যাটকে তৃতীয়বারের মতো আইনি বিয়ে করেন অভিনেতা। আমিরের দুই প্রাক্তন স্ত্রী এবং বর্তমান স্ত্রী—তিনজনেই হিন্দু সম্প্রদায়ের। সেই বিষয়টিকেই সামনে এনে অভিনেতার বিরুদ্ধে ‘লাভ জেহাদ’-এর অভিযোগ তুলেছে বজরং দল। বর্তমানে বিষয়টি ঘিরে সামাজিক ও রাজনৈতিক মহলে আলোচনা অব্যাহত রয়েছে।
