‘উস্কানি দেখলেই ডু ইট নাউ’! হিংসা থামাতে পুলিশকে ‘খুল্লাম ছুট’ দিলেন মুখ্যমন্ত্রী
Connect with us

ভাইরাল খবর

‘উস্কানি দেখলেই ডু ইট নাউ’! হিংসা থামাতে পুলিশকে ‘খুল্লাম ছুট’ দিলেন মুখ্যমন্ত্রী

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ মুর্শিদাবাদে (Murshidabad) সাম্প্রতিক একাধিক হিংসার (Violence) ঘটনার প্রেক্ষিতে আইনশৃঙ্খলা (Law & Order) রক্ষায় কড়া অবস্থান নিল রাজ্য সরকার। প্রশাসনিক বৈঠক (Administrative Meeting) শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পুলিশকে স্পষ্ট নির্দেশ দেন, ভবিষ্যতে ধুলিয়ান, শমসেরগঞ্জ, বেলডাঙা, রেজিনগর বা শক্তিপুরের মতো পরিস্থিতি তৈরি হলে কোনও নির্দেশের জন্য অপেক্ষা না করে আইন অনুযায়ী দ্রুত ব্যবস্থা নিতে হবে।

মুখ্যমন্ত্রী জানান, সম্প্রতি ‘দ্য ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অব অ্যান্টি-সোশ্যাল অ্যাকটিভিটিজ বিল’ এবং ‘দ্য ওয়েস্ট বেঙ্গল মেনটেন্যান্স অব পাবলিক অর্ডার (অ্যামেন্ডমেন্ট) বিল’ পাস হয়েছে। সোমবার থেকে এই দুটি আইন (Law) কার্যকর হবে। তাঁর দাবি, এই নতুন আইন রাজ্যে আইনশৃঙ্খলা আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

শুভেন্দু অধিকারী বলেন, আগামী দুই থেকে তিন মাসের মধ্যে মুর্শিদাবাদের উন্নয়নে (Development) নতুন গতি আসবে। বর্তমান জেলা প্রশাসন (District Administration) দক্ষতার সঙ্গে কাজ করছে এবং তাদের চাপমুক্ত হয়ে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

সীমান্ত (Border) এলাকায় অবৈধ অনুপ্রবেশ (Illegal Infiltration) রুখতেও পুলিশকে কড়া অবস্থান নেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কোনওরকম শিথিলতা দেখানো হবে না এবং এ বিষয়ে বিএসএফের (BSF) সঙ্গে আরও সমন্বয় বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে।

Advertisement
ads ads

পুলিশের উদ্দেশে শুভেন্দুর বার্তা ছিল আরও স্পষ্ট। তিনি বলেন, “ধুলিয়ান, শমসেরগঞ্জ, বেলডাঙা, রেজিনগর বা শক্তিপুরের মতো ঘটনা ঘটলে কাউকে ফোন করার দরকার নেই। ভারতীয় ন্যায় সংহিতা (Bharatiya Nyaya Sanhita) অনুযায়ী এবং প্রশিক্ষণ (Training) অনুযায়ী যে ব্যবস্থা নেওয়ার প্রয়োজন, তা সঙ্গে সঙ্গে নিন। ‘Do It Now’।”

মুখ্যমন্ত্রীর এই নির্দেশের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় পুলিশকে দ্রুত ও স্বাধীনভাবে পদক্ষেপ নেওয়ার বার্তাই স্পষ্ট হয়েছে বলে প্রশাসনিক মহলের একাংশের মত।

Continue Reading
Advertisement ads