সরকারি ছুটির দিনেও হাজির থাকতে হবে কর্মীদের! কর্মীদের জন্য কড়া বিজ্ঞপ্তি জারি করল নবান্ন
Connect with us

ভাইরাল খবর

সরকারি ছুটির দিনেও হাজির থাকতে হবে কর্মীদের! কর্মীদের জন্য কড়া বিজ্ঞপ্তি জারি করল নবান্ন

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ সরকারি প্রশাসনিক (Administrative) কাজ যাতে কোনও অবস্থাতেই ব্যাহত না হয়, সেই লক্ষ্যেই নতুন নির্দেশিকা জারি করল রাজ্যের কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তর (P&AR Department)। নবান্ন (Nabanna) সূত্রে জানা গিয়েছে, এখন থেকে শনিবার, রবিবার এবং অন্যান্য সরকারি ছুটির দিনেও রোস্টার (Roster) অনুযায়ী দপ্তরের বিভিন্ন শাখায় ন্যূনতম কর্মী বা স্কেলিটন স্টাফ (Skeleton Staff) উপস্থিত রাখতে হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্যের উচ্চপদস্থ আধিকারিকরা (Senior Officials) জনস্বার্থে ও জরুরি প্রশাসনিক কাজে প্রায়ই ছুটির দিনেও দায়িত্ব পালন করেন। তাঁদের প্রয়োজনীয় প্রশাসনিক সহায়তা (Administrative Support) নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অতিরিক্ত মুখ্যসচিবের অনুমোদনের ভিত্তিতে বিশেষ সচিব এই নির্দেশ জারি করেছেন।

নবান্নের অন্দরের খবর, এই ব্যবস্থা ভবিষ্যতে জেলা প্রশাসনেও (District Administration) চালু হতে পারে। কারণ কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তরের অধীনেই জেলাশাসক (DM), মহকুমাশাসক (SDO) এবং বিডিও (BDO) অফিসগুলি পরিচালিত হয়। ফলে পর্যায়ক্রমে জেলা ও মহকুমা স্তরেও একই ধরনের রোস্টার ব্যবস্থা কার্যকর হতে পারে বলে প্রশাসনিক মহলের অনুমান।

অন্যদিকে, অর্থ দপ্তর (Finance Department) সম্প্রতি ছুটির নতুন তালিকাও প্রকাশ করেছে। আগামী ৬ জুলাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে পূর্ণদিবস ছুটি এবং ১ জুলাই ডা. বিধানচন্দ্র রায়ের জন্মদিনে অর্ধদিবস ছুটি ঘোষণা করা হয়েছে। সরকারি কাজের ধারাবাহিকতা বজায় রাখা এবং জরুরি পরিষেবা সচল রাখতেই নবান্নের এই নতুন কর্মপদ্ধতি নিয়ে প্রশাসনিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে।

Advertisement
ads ads
Continue Reading
Advertisement ads