তারাতলা কাণ্ডে দলের গাফিলতির অভিযোগ! জোড়াফুল শিবির ত্যাগ করলেন প্রাক্তন কাউন্সিলর বিশ্বরূপ
Connect with us

রাজনীতি

তারাতলা কাণ্ডে দলের গাফিলতির অভিযোগ! জোড়াফুল শিবির ত্যাগ করলেন প্রাক্তন কাউন্সিলর বিশ্বরূপ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ তারাতলা (Taratala) বিপর্যয়কে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্কের আবহে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) ছাড়লেন কলকাতা (Kolkata) পুরসভার ৪৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর (Former Councillor) বিশ্বরূপ দে। বৃহস্পতিবার বিকেলেও তিনি উত্তর কলকাতায় দলের একটি রাজনৈতিক সভায় (Meeting) উপস্থিত ছিলেন। তবে রাতেই একটি ভিডিও বার্তা (Video Message) প্রকাশ করে দল ছাড়ার সিদ্ধান্ত ঘোষণা করেন।

ভিডিও বার্তায় বিশ্বরূপ দে দাবি করেন, তারাতলার মর্মান্তিক ঘটনায় তিনি গভীরভাবে ব্যথিত। বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য থেকে তিনি জানতে পারেন, সংশ্লিষ্ট গুদামের (Warehouse) বিল্ডিং প্ল্যান (Building Plan) অনুমোদনে প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের স্বাক্ষর ছিল। এই তথ্য জানার পরই তিনি তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নেন বলে জানান।

তিনি বলেন, অতীতে অনেক ভুল করেছেন এবং সেই ভুলের জন্য ভবিষ্যতে প্রায়শ্চিত্ত (Atonement) করতে হবে। একইসঙ্গে স্পষ্ট ভাষায় জানান, জোড়াফুল প্রতীকের সঙ্গে আর নিজেকে যুক্ত রাখতে চান না। শুধু তারাতলা নয়, গার্ডেনরিচ (Garden Reach) বিপর্যয়ের প্রসঙ্গও তুলে ধরে তিনি বলেন, একের পর এক ঘটনার পুনরাবৃত্তিই তাঁকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে।

Advertisement
ads ads

উল্লেখ্য, বৃহস্পতিবার উত্তর কলকাতা জেলা তৃণমূলের উদ্যোগে ‘আমরা বেইমান নই’ শীর্ষক একটি সভায় অংশ নিয়েছিলেন বিশ্বরূপ দে। কিন্তু সেই সভা থেকে ফেরার কয়েক ঘণ্টার মধ্যেই দল ছাড়ার ঘোষণা রাজনৈতিক মহলে নতুন জল্পনার সৃষ্টি করেছে।

এদিকে, তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৫-তে পৌঁছেছে। এই ঘটনায় বিধানসভায় শুভেন্দু অধিকারী তৃণমূলের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন। তিনি দাবি করেন, বিল্ডিং অনুমোদন প্রক্রিয়ায় ফিরহাদ হাকিম ও তাঁর প্রাক্তন ওএসডি (OSD) কালী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এরপরই বিশেষ তদন্তকারী দল (SIT) কালীকে গ্রেপ্তার করে। তদন্ত যত এগোচ্ছে, ততই এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানউতোর আরও তীব্র হচ্ছে। বিশ্বরূপ দে-র দলত্যাগ সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে।

Continue Reading
Advertisement ads