ভাইরাল খবর
বাংলায় রেলের বড় উন্নয়ন! জমিজট কাটিয়ে ৬১টি রেল প্রকল্পের গতি আনতে নির্দেশ মুখ্যমন্ত্রীর
ডিজিটাল ডেস্কঃ জমিজট (Land Issue) আর বাধা হয়ে দাঁড়াবে না রেল প্রকল্পে। পশ্চিমবঙ্গে আটকে থাকা ৬১টি রেল প্রকল্পে (Rail Projects) দ্রুত কাজ শুরু হবে বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শনিবার পূর্ব রেলের উদ্যোগে আয়োজিত রোজগার মেলায় (Rozgar Mela) কলকাতার ড. বি সি রায় অডিটোরিয়ামে তিনি জানান, কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw) ইতিমধ্যেই এই প্রকল্পগুলির অনুমোদন দিয়েছেন।
মুখ্যমন্ত্রীর দাবি, শুধুমাত্র জমির সমস্যার কারণেই এতদিন কাজ আটকে ছিল। ইতিমধ্যেই সংশ্লিষ্ট দপ্তরকে প্রয়োজনীয় জমি হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। হিলি (Hili), নন্দীগ্রাম (Nandigram)-সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প এবার বাস্তবায়নের পথে। শুভেন্দু আরও জানান, জোকা-দমদম মেট্রো (Joka-Dumdum Metro) সম্প্রসারণের ক্ষেত্রেও চিংড়িঘাটার ৬৬৬ মিটারের জটিলতা মিটেছে। ফলে মেট্রো প্রকল্পের কাজও পূর্ণ গতিতে এগোবে।
কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) বলেন, “ডবল ইঞ্জিন সরকার (Double Engine Government) প্রতিষ্ঠার ফলে উন্নয়নমূলক কাজ আর আটকে থাকবে না।” পূর্ব রেলের জিএম মিলিন্দ দেউষ্করও জানান, ফ্লাইওভার (Flyover), আন্ডারপাস ও নতুন লাইনের কাজ দ্রুত এগোতে রাজ্য সরকারের তরফে নোডাল অফিসার নিয়োগ করা হয়েছে।


