‘শাসকের আইন নয়, এবার আইনের শাসন হবে’! আমজনতাকে আশ্বস্ত করে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Connect with us

ভাইরাল খবর

‘শাসকের আইন নয়, এবার আইনের শাসন হবে’! আমজনতাকে আশ্বস্ত করে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ রাজ্যের পুলিশ প্রশাসনে বড়সড় সংস্কারের পথে হাঁটলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শনিবার ডায়মন্ড হারবারে (Diamond Harbour) প্রশাসনিক বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, “আগে শাসকের আইন ছিল, এখন আইনের শাসন হবে।” একইসঙ্গে দীর্ঘদিনের ‘পুলিশ ওয়েলফেয়ার বোর্ড’ (Police Welfare Board) ভেঙে দেওয়ার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

শুভেন্দুর দাবি, পুলিশ ওয়েলফেয়ার বোর্ড মূলত পুলিশকর্মীদের কল্যাণের জন্য তৈরি হলেও সময়ের সঙ্গে সেটি রাজনৈতিক দলের শাখা সংগঠনে পরিণত হয়েছিল। সাধারণ পুলিশকর্মীদের বদলে কিছু নির্দিষ্ট আধিকারিকই বেশি সুবিধা পেয়েছেন বলেও অভিযোগ করেন তিনি। তাই অবিলম্বে বোর্ড ভেঙে দিয়ে আগামী তিন মাসের মধ্যে নতুন কাঠামো তৈরির কথা ঘোষণা করা হয়েছে। এই কাজের জন্য মুখ্যসচিবের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের কমিটিও গঠন করা হবে।

পাশাপাশি টোটো (Toto), অটো (Auto) ও হকারদের কাছ থেকে তোলাবাজির বিরুদ্ধেও কড়া অবস্থান নিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট বলেন, রাস্তায় গাড়ি থামিয়ে টাকা তোলা বা কাটমানি (Cut Money) আদায় বরদাস্ত করা হবে না। কেউ অভিযোগ করলে সরাসরি কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement
ads

মুখ্যমন্ত্রী আরও জানান, ভারতীয় ন্যায় সংহিতা (BNS) অনুযায়ী আইন মেনেই এবার থেকে পুলিশ প্রশাসন চলবে। একইসঙ্গে কর্তব্যরত পুলিশ কর্মীদের উপর হামলা হলে দোষীদের বিরুদ্ধেও কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

Continue Reading
Advertisement