‘আসন চুরি’র অভিযোগে মমতার পাশে রাহুল! দিল্লিতে ইন্ডিয়া জোটের জরুরি বৈঠকের ডাক
Connect with us

ভাইরাল খবর

‘আসন চুরি’র অভিযোগে মমতার পাশে রাহুল! দিল্লিতে ইন্ডিয়া জোটের জরুরি বৈঠকের ডাক

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পর এবার ‘ভোট চুরি’র (Vote rigging) অভিযোগে সরব হলেন রাহুল গান্ধী। নির্বাচনের ফল প্রকাশের পরেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ তুলেছিলেন যে, নির্বাচন কমিশনের (Election Commission) সহায়তায় বিজেপি ১০০টি আসন চুরি করেছে। সেই একই সুরে এবার সুর মেলালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)। সূত্রের খবর, তিনি ফোনে মমতার সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন এবং এই চুরির অভিযোগের সঙ্গে সহমত (Agreement) পোষণ করেন।

নির্বাচনের আগে আরজি কর ইস্যু এবং দুর্নীতি নিয়ে মমতাকে আক্রমণ করলেও, হারের পর রাহুল গান্ধীর এই ফোন যথেষ্ট তাৎপর্যপূর্ণ। রিপোর্টে জানা গিয়েছে, আগামী সপ্তাহে দিল্লিতে ইন্ডিয়া জোটের (INDIA Alliance) একটি উচ্চপর্যায়ের বৈঠক ডাকা হয়েছে। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিনকে আমন্ত্রণ জানানো হতে পারে। মূলত পশ্চিমবঙ্গ, অসম ও তামিলনাড়ুর ভোটের ফলাফল পর্যালোচনা (Review) এবং কমিশনের ভূমিকা নিয়ে আলোচনা করতেই এই বৈঠকের আয়োজন।

উল্লেখ্য, মমতার দাবি অনুযায়ী বিজেপি জোর করে ভোট লুঠ (Looting of votes) করেছে। নিজের হার নিশ্চিত বুঝে তিনি গতকালই সরব হয়েছিলেন। এদিকে, রাজ্যে কংগ্রেসের শোচনীয় পরাজয় হয়েছে; ২৯৪টি আসনের মধ্যে মাত্র ২টিতে জয়ী হয়েছে তারা। ভোটের হার কমে দাঁড়িয়েছে ২.৯৭ শতাংশে। এই পরিস্থিতিতে মমতার ‘ইউ-টার্ন’ (U-turn) নেওয়া রাহুলের সমর্থন কি নতুন কোনো রাজনৈতিক সমীকরণের (Political equation) ইঙ্গিত? এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

Continue Reading
Advertisement