ভাইরাল খবর
পালাবদলের পর কালীঘাটে রাজ্যপাল! বাংলার উন্নতির জন্য প্রার্থনা
ডিজিটাল ডেস্ক: ২৬-এর বিধানসভা নির্বাচনে বাংলায় ঐতিহাসিক পরিবর্তনের (Change) চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই কালীঘাট মন্দিরে (Kalighat Temple) উপস্থিত হলেন রাজ্যপাল আর এন রবি। মঙ্গলবার সকালে সস্ত্রীক মন্দিরে গিয়ে দেবী দর্শন ও আরাধনা করেন তিনি। খাস বাঙালি সাজে ধুতি-পাঞ্জাবি পরে রাজ্যপালকে দেখা গেল একেবারে চেনা ছন্দে।
লোকভবনের (Lok Bhavan) পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে বেশ কিছু ছবি শেয়ার করে জানানো হয়েছে, রাজ্যপাল আর এন রবি ও তাঁর স্ত্রী লক্ষ্মী রবি পশ্চিমবঙ্গের জনগণের সামগ্রিক কল্যাণ (Overall welfare) এবং রাজ্যের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ও সমৃদ্ধির কামনায় প্রার্থনা করেছেন। পহেলা বৈশাখের দিনও তিনি কালীঘাটে পুজো দিয়েছিলেন এবং রাজ্যের অর্থনৈতিক পরিস্থিতি (Economic situation) নিয়ে উদ্বেগ প্রকাশ করে পরিবর্তনের কর্মযজ্ঞে শামিল হওয়ার আহ্বান জানিয়েছিলেন। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় তাঁকে ‘লাটসাহেব’ বলে কটাক্ষ করলেও, ক্ষমতা বদলের পর রাজ্যপালের এই মন্দির দর্শন অত্যন্ত তাৎপর্যপূর্ণ (Significant) বলে মনে করছে রাজনৈতিক মহল।
রাজ্যপাল শ্রী আর. এন. রবি ও তাঁর সহধর্মিণী শ্রীমতী লক্ষ্মী রবি কালীঘাট মন্দিরে মা কালীর দর্শন করেন এবং শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে পশ্চিমবঙ্গের জনগণের সামগ্রিক কল্যাণ এবং রাজ্যের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ও সমৃদ্ধির কামনায় প্রার্থনা জানান।
#মাকালী #কালিঘাট #রাজ্যপালরবি #লোকভবন pic.twitter.com/DYPLRgvH8g— Lok Bhavan, West Bengal (@lokbhavan_wb) May 5, 2026
এদিন মন্দির চত্বরে সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে রাজ্যপাল জানান, তিনি এখানে রাজনীতি (Politics) নিয়ে কোনো মন্তব্য করতে চান না, কেবল মায়ের আরাধনা করতেই এসেছেন। উল্লেখ্য, নির্বাচনের আগে থেকেই রাজ্যের জিডিপি (GDP) এবং তরুণ প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে রাজ্যপালের মন্তব্য ঘিরে শাসকদলের সঙ্গে তাঁর সংঘাত চরমে পৌঁছেছিল।
