ভাইরাল খবর
মোথাবাড়ি কাণ্ডে বড় ধাক্কা অভিযুক্তদের! মোফাক্কেরুল সহ ৫২ জনের জামিন খারিজ
ডিজিটাল ডেস্কঃ মালদহের মোথাবাড়িতে এসআইআর (SIR) প্রক্রিয়ায় নিযুক্ত বিচারকদের হেনস্থা ও রাতভর আটকে রাখার ঘটনায় কড়া পদক্ষেপ নিল এনআইএ-র বিশেষ আদালত (Special Court)। বৃহস্পতিবার মূল অভিযুক্ত মিম (MIM) নেতা মোফাক্কেরুল ইসলামসহ মোট ৫২ জন অভিযুক্তের জামিনের আবেদন খারিজ করে তাঁদের আগামী ১৩ মে পর্যন্ত জেল হেফাজতে (Judicial Custody) পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
ঘটনার সূত্রপাত গত ১ এপ্রিল, যখন ভোটার তালিকা যাচাইয়ের কাজে নিযুক্ত বিচারকদের কালিয়াচক-২ ব্লক অফিসে ঘেরাও করে রাখা হয়। এনআইএ-র (NIA) আইনজীবী শ্যামল ঘোষ আদালতে সওয়াল করেন যে, মোফাক্কেরুল ইসলাম এই ঘটনার ‘মাস্টারমাইন্ড’ (Mastermind) এবং তাঁর উসকানিমূলক বক্তব্যের জেরেই হাইওয়ে জ্যাম ও বিচারকদের হেনস্থার মতো নজিরবিহীন ঘটনা ঘটেছে।
তদন্তকারী সংস্থা আদালতকে জানিয়েছে, অভিযুক্তদের কল রেকর্ড (Call details) যাচাই এবং তদন্তের চূড়ান্ত রিপোর্ট তৈরির জন্য আরও সময় প্রয়োজন। বর্তমানে তদন্তের প্রতিদিনের রিপোর্ট সুপ্রিম কোর্টে (Supreme Court) পাঠানো হচ্ছে। মামলার গুরুত্ব বিচার করে বিচারক সুকুমার রায় সকল অভিযুক্তের জামিন (Bail) নাকচ করে দেন।


