ইসলামাবাদে ঐতিহাসিক বৈঠক! মুখোমুখি আমেরিকা-ইরান, বিশ্ব শান্তির লক্ষ্যে মধ্যস্থতায় পাকিস্তান
Connect with us

ভাইরাল খবর

ইসলামাবাদে ঐতিহাসিক বৈঠক! মুখোমুখি আমেরিকা-ইরান, বিশ্ব শান্তির লক্ষ্যে মধ্যস্থতায় পাকিস্তান

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: দীর্ঘদিনের বৈরিতা ও সংঘাতের (Conflict) আবহ কাটিয়ে এবার শান্তির খোঁজে আলোচনার টেবিলে বসতে চলেছে আমেরিকা ও ইরান (US-Iran Meeting)। এই ঐতিহাসিক বৈঠকের মধ্যস্থতাকারীর (Mediator) ভূমিকায় রয়েছে পাকিস্তান। আগামী শনিবার ইসলামাবাদের একটি উচ্চপর্যায়ের গোপন আস্তানায় দুই দেশের প্রতিনিধিরা মুখোমুখি হতে চলেছেন। এই অত্যন্ত স্পর্শকাতর বৈঠককে কেন্দ্র করে ইসলামাবাদকে কার্যত একটি দুর্গে (Fortress) পরিণত করা হয়েছে।

নিরাপত্তার খাতিরে পাকিস্তান সরকার ইসলামাবাদে নজিরবিহীন সুরক্ষা বলয় তৈরি করেছে। ইতিমধ্যেই রাজধানীর সমস্ত সরকারি দফতর, বিদেশি দূতাবাস (Foreign Embassies), বিলাসবহুল হোটেল এবং আন্তর্জাতিক সংগঠনগুলোর কার্যালয়ে কড়া পাহারা বসানো হয়েছে। স্পর্শকাতর ও ভিভিআইপি (VVIP) এলাকাগুলোতে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী (Army)। রাজধানীর গুরুত্বপূর্ণ রাস্তাগুলোতে পুলিশ ও সেনার যৌথ টহল (Patrol) চলছে। পরিস্থিতি সামাল দিতে বৃহস্পতিবার থেকেই দু’দিনের জন্য ইসলামাবাদের সমস্ত স্কুল ও কলেজ ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া নির্দিষ্ট কিছু বাণিজ্যিক প্রতিষ্ঠান ও বাজারও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসীন নকভি মার্কিন রাষ্ট্রদূতের (Ambassador) সঙ্গে সাক্ষাৎ করে পূর্ণ নিরাপত্তার আশ্বাস দিয়েছেন। মার্কিন প্রতিনিধি দলটি ইতিমধ্যই ইসলামাবাদে পৌঁছেছে বলে খবর। মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থির পরিস্থিতির প্রেক্ষিতে আমেরিকা ও ইরানের এই বৈঠককে অত্যন্ত তাৎপর্যপূর্ণ (Significant) বলে মনে করছে আন্তর্জাতিক মহল। যদি এই আলোচনা ফলপ্রসূ হয়, তবে বিশ্ব রাজনীতিতে (Global Politics) এক নতুন সমীকরণ তৈরি হতে পারে।

Advertisement
ads
Continue Reading
Advertisement