কুয়েতের বিদ্যুৎকেন্দ্রে ইরানি হানা, পশ্চিম এশিয়ার যুদ্ধে ফের প্রাণ হারালেন এক ভারতীয়
Connect with us

দেশের খবর

কুয়েতের বিদ্যুৎকেন্দ্রে ইরানি হানা, পশ্চিম এশিয়ার যুদ্ধে ফের প্রাণ হারালেন এক ভারতীয়

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ পশ্চিম এশিয়ার (West Asia) ক্রমবর্ধমান সংঘাতের আগুনে এবার বলি হলেন আরও এক ভারতীয় নাগরিক। কুয়েতের একটি বিদ্যুৎ ও জল নিষ্কাশন কেন্দ্রে ইরানের পক্ষ থেকে চালানো এক ভয়াবহ হামলায় (Attack) প্রাণ হারিয়েছেন ওই ভারতীয় কর্মী। রবিবার সন্ধ্যায় ঘটা এই মর্মান্তিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছে কুয়েতের বিদ্যুৎ, জল ও নবায়নযোগ্য জ্বালানি মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের মুখপাত্র (Spokesperson) ফাতিমা আব্বাস জওহর হায়াত এক বিবৃতিতে জানিয়েছেন, “কুয়েতের বিরুদ্ধে ইরানি আগ্রাসনে (Aggression) একটি সার্ভিস বিল্ডিং মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ধ্বংসলীলার জেরে সেখানে কর্মরত এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে।” গত ২৬ মার্চ আবু ধাবিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের (Ballistic Missile) ধ্বংসাবশেষ চাপা পড়ে এক ভারতীয়ের মৃত্যুর রেশ কাটতে না কাটতেই এই নতুন দুর্ঘটনা ঘটল। ১৮ মার্চ সৌদি আরবের রিয়াধ এবং ওমানের ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সেও ড্রোন (Drone) ও মিসাইল হামলায় প্রাণ হারিয়েছিলেন একাধিক ভারতীয়।

স্থলভাগের পাশাপাশি সমুদ্রসীমাও (Sea Border) এখন ভারতীয়দের জন্য অনিরাপদ হয়ে উঠেছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে সংঘাত শুরু হওয়ার পর অন্তত ৯টি তেলের ট্যাঙ্কারে (Oil Tanker) হামলা চালিয়েছে ইরান, যেগুলোতে ভারতীয় ক্রু সদস্যরা কর্মরত ছিলেন। ওমানের খসব বন্দরে ‘এমটি স্কাইলাইট’ জাহাজে হামলায় ক্যাপ্টেন আশিস কুমার এবং দিলীপ সিং প্রাণ হারিয়েছেন। এছাড়াও ‘এমকেডি ব্যোম’ এবং ইরাকের জলসীমায় মার্কিন জাহাজ ‘সেফ-সি বিষ্ণু’-তে ইরানি হামলার জেরে দীক্ষিত অমৃতলাল সোলাঙ্কি ও দেবানন্দন প্রসাদ সিংয়ের মতো ভারতীয় কর্মীরা অকালে প্রাণ হারিয়েছেন। পশ্চিম এশিয়ার এই যুদ্ধ পরিস্থিতি (War Situation) ভারতীয় প্রবাসী ও কর্মীদের নিরাপত্তার ওপর এক বিরাট প্রশ্নচিহ্ন খাড়া করেছে।

Advertisement
ads
Continue Reading
Advertisement