হেভিওয়েট প্রার্থীদের জেতাতে ময়দানে তৃণমূল নেত্রী! মেদিনীপুরে দু’দিনে চার জনসভায় বিঁধবেন বিরোধীদের
Connect with us

ভাইরাল খবর

হেভিওয়েট প্রার্থীদের জেতাতে ময়দানে তৃণমূল নেত্রী! মেদিনীপুরে দু’দিনে চার জনসভায় বিঁধবেন বিরোধীদের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ রাজ্যজুড়ে নির্বাচনি প্রচারের (Campaign) উত্তাপ বাড়িয়ে আজ সোমবার দুই মেদিনীপুরে পা রাখছেন তৃণমূল সুপ্রিমো (Trinamool Supremo) মমতা বন্দ্যোপাধ্যায়। শাসকদলের কাছে এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বিজেপি যখন এখনও জেলার একটি আসনে প্রার্থী চূড়ান্ত করতে পারেনি, সেখানে প্রচারের নিরিখে অনেকটা এগিয়ে থাকতে চাইছে ঘাসফুল শিবির। এর আগেই দলের ‘সেনাপতি’ অভিষেক বন্দ্যোপাধ্যায় দাসপুর ও কেশিয়াড়ীতে জোড়া সভা করে গিয়েছেন। এবার ৩০ ও ৩১ মার্চ অর্থাৎ সোম ও মঙ্গলবার জেলা জুড়ে মোট চারটি বিশাল জনসভা (Public Meeting) করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

দলীয় সূত্রে খবর, সোমবার প্রথম পর্যায়ে ডেবরা ও নারায়ণগড়ে সভা করবেন দলনেত্রী। ডেবরা কেন্দ্রে এবার তৃণমূলের বাজি প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, নারায়ণগড় কেন্দ্রে বর্তমান বিধায়ক সূর্যকান্ত অট্টর বদলে টিকিট দেওয়া হয়েছে জেলা সভাধিপতি (Zilla Sabhadhipati) প্রতিভা মাইতিকে। টিকিট না পেয়ে সূর্যকান্তবাবু ক্ষুব্ধ হলেও প্রতিভা মাইতি জানিয়েছেন, “সূর্যবাবু আমাদের নেতা, তিনি সবরকম সাহায্য (Support) করার আশ্বাস দিয়েছেন এবং প্রচারেও সাথে থাকবেন।” সেই অভিমানী সুর মুছে ঐক্যের বার্তা দিতেই আজ নারায়ণগড়ে সভা করবেন মুখ্যমন্ত্রী।

পরদিন, অর্থাৎ ৩১ মার্চ মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার চলবে চন্দ্রকোনা এবং গড়বেতায়। গড়বেতা আসনে বর্তমান বিধায়ক (MLA) উত্তরা সিংহ হাজরাকেই পুনরায় প্রার্থী (Candidate) করেছে দল। উত্তরার সমর্থনে আয়োজিত এই জনসভাকে ঘিরে কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উন্মাদনা (Excitement) লক্ষ্য করা যাচ্ছে। দুই মেদিনীপুরের এই চার হেভিওয়েট প্রার্থীর জয় নিশ্চিত করতেই কোমর বেঁধে ময়দানে নেমেছেন তৃণমূল নেত্রী। রাজনৈতিক মহলের মতে, এই প্রচার সভার মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সাংগঠনিক শক্তি (Organizational Strength) আরও একবার ঝালিয়ে নিতে চাইছেন।

Advertisement
ads