‘চিন্তা করবেন না, ডেকে ডেকে টাকা দেব’, যুবসাথী প্রাপকদের আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী
Connect with us

রাজনীতি

‘চিন্তা করবেন না, ডেকে ডেকে টাকা দেব’, যুবসাথী প্রাপকদের আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বিধানসভা নির্বাচনের (Assembly Election) মুখে ‘যুবসাথী’ প্রকল্পের টাকা পাওয়া নিয়ে রাজ্যে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। লক্ষ লক্ষ যুবক-যুবতীর মোবাইলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভিডিও শুভেচ্ছা-বার্তা পৌঁছলেও, ব্যাঙ্কের অ্যাকাউন্টে এখনও টাকা না ঢোকায় বাড়ছে অসন্তোষ। এই পরিস্থিতিতে রবিবার পুরুলিয়ার মানবাজারের (Manbazar) নির্বাচনী সভা থেকে সরাসরি হস্তক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট জানান, “যাঁরা যুবসাথী পাননি, তাঁদের আবেদনে কিছু যান্ত্রিক ত্রুটি (Technical Glitch) বা ‘ডুপ্লিকেট’ সমস্যা হয়েছে। ওটা ডেকে ডেকে আবার ঠিক করিয়ে দেওয়া হবে।”

নবান্ন সূত্রে খবর, এই প্রকল্পের জন্য মোট ৭৪ লক্ষ আবেদন জমা পড়েছিল। কিন্তু তথ্য যাচাইয়ের (Data Verification) সময় দেখা যায়, প্রায় ২০ লক্ষ আবেদনকারী ইতিমধ্যেই ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর সুবিধা পাচ্ছেন। নিয়মানুযায়ী একই ব্যক্তি দুটি প্রকল্পের সুবিধা নিতে পারবেন না। ফলে স্ক্রুটিনির (Scrutiny) পর আপাতত ৫৪ লক্ষ উপভোক্তাকে (Beneficiaries) এই ভাতার জন্য যোগ্য বলে চিহ্নিত করা হয়েছে। মুখ্যমন্ত্রী এদিন প্রশাসনকে নির্দেশ দিয়েছেন, নথি পরীক্ষা করে দ্রুত রিপোর্ট (Report) পাঠাতে, যাতে যোগ্য প্রার্থীরা বঞ্চিত না হন।

রাজনৈতিক মহলের মতে, মোদী-শাহদের প্রচারের মুখে বেকার ভাতার এই জটিলতা শাসকের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল। সেই অস্বস্তি কাটাতে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এদিন জোর দিয়ে বলেন, “এটা কোনও ভিক্ষা নয়, যুবকদের হাতখরচ লাগে।” মূলত ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই টাকা পৌঁছে দিয়ে ভোটারদের মন জয়ের যে পরিকল্পনা ছিল, তাতে যান্ত্রিক ত্রুটির কারণে তাল কেটেছে। তবে মুখ্যমন্ত্রীর এই আশ্বাসের পর বেকার যুবকদের ক্ষোভ কতটা প্রশমিত হয়, এখন সেটাই দেখার।

Advertisement
ads