রাজনীতি
‘মোটা ভাই, জবাব চাই’: শাহের ৩৫ পাতার জবাবে ১৫ পাতার পাল্টা চার্জশিট তৃণমূলের
ডিজিটাল ডেস্কঃ ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের (Assembly Election) আবহে কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পেশ করা ৩৫ পাতার চার্জশিটের কয়েক ঘণ্টার মধ্যেই পাল্টা প্রত্যাঘাত হানল তৃণমূল কংগ্রেস। শনিবার বিকেলে ‘মোটা ভাই, জবাব চাই’ (Mota Bhai, Jobab Chai) শীর্ষক ১৫ পাতার পাল্টা চার্জশিট পেশ করেন ব্রাত্য বসু (Bratya Basu), মহুয়া মৈত্র (Mohua Moitra) এবং কীর্তি আজাদ (Kirti Azad)। সাংবাদিক বৈঠকে শাহের অতীত মনে করিয়ে দিয়ে তাঁকে ‘তড়িপাড়’ (Tadipar) বলে তীব্র কটাক্ষ করেন ব্রাত্য বসু।
শেক্সপিয়রের ‘জুলিয়াস সিজার’ থেকে উপমা টেনে ব্রাত্য বসু বলেন, “বিচারক এবং দাগী অপরাধী (Convicted criminal) যখন একই আসনে বসে, তখন এই চার্জশিট পেশের নাটক তৈরি হয়।” বিজেপি শাসিত রাজ্যগুলিতে নারী সুরক্ষার (Women’s safety) বেহাল দশা এবং উন্নাও-হাথরসের প্রসঙ্গ টেনে তিনি শাহের আনা নারী নির্যাতনের অভিযোগকে নস্যাৎ করেন। তাঁর দাবি, এসআইআর (SIR) প্রক্রিয়ার মাধ্যমে বিজেপি বাংলার কফিনে শেষ পেরেক পুঁততে চাইছে, কিন্তু বাংলার মানুষ সেই পেরেক উপড়ে ফেলবে।
সাংসদ মহুয়া মৈত্র আরও আক্রমণাত্মক মেজাজে বলেন, “সিংহাসনে বসলেই কেউ রাজা হয় না, বরং রাজপ্রাসাদটা সার্কাসে (Circus) পরিণত হয়।” তিনি অভিযোগ করেন, বিজেপি বারবার বাঙালিকে অপমান করছে এবং বাংলাদেশি বলে দেগে দিচ্ছে। অন্যদিকে, প্রাক্তন বিজেপি নেতা কীর্তি আজাদ মনে করিয়ে দেন যে, একজন অভিযুক্ত ব্যক্তি (Accused person) স্বরাষ্ট্রমন্ত্রী হওয়া কেবল ভারতেই সম্ভব। শাহের দেওয়া অনুপ্রবেশকারী ও ডেমোগ্রাফি পরিবর্তনের তথ্যকে সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক চক্রান্ত (Political conspiracy) বলে দাবি করেছে তৃণমূল শিবির।


