ভাইরাল খবর
‘ডোন্ট শাউট’! বৈঠকে চন্দ্রিমাকে ধমক জ্ঞানেশের, কমিশনের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ তৃণমূলের
ডিজিটাল ডেস্কঃ সোমবার নিউটাউনে জাতীয় নির্বাচন কমিশনের (Election Commission) ফুল বেঞ্চের সঙ্গে বৈঠকে বসেছিলেন তৃণমূলের প্রতিনিধি দল। কিন্তু সেই বৈঠকের আবহ শান্ত থাকার বদলে হয়ে উঠল অত্যন্ত উত্তপ্ত। অভিযোগ, ভোটার তালিকা থেকে ৬০ লক্ষ নাম বাদ যাওয়া এবং এসআইআর (SIR) প্রক্রিয়া নিয়ে কথা বলতে গেলে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে অত্যন্ত রুক্ষ স্বরে ধমক দেন মুখ্য নির্বাচন কমিশনার (Chief Election Commissioner) জ্ঞানেশ কুমার।
চন্দ্রিমা ভট্টাচার্যের দাবি, তিনি যখন বৈধ ভোটারদের নাম বাদ যাওয়া নিয়ে সওয়াল করছিলেন, তখন জ্ঞানেশ কুমার ক্ষিপ্ত হয়ে চিৎকার শুরু করেন এবং তাঁকে সরাসরি বলেন, “ডোন্ট শাউট” (Don’t Shout)। বৈঠক থেকে বেরিয়ে চন্দ্রিমা অভিযোগ করেন, “আমি একজন মহিলা, আমাকে বলছেন চিৎকার করবেন না! এর থেকেই বোঝা যায় ওঁর মহিলাদের প্রতি কোনও শ্রদ্ধা (Respect) নেই। আমরা সুপ্রিম কোর্টে গিয়েছি বলে উনি ক্রমাগত আক্রমণাত্মক আচরণ (Aggressive behavior) করে গিয়েছেন।” চন্দ্রিমা আরও প্রশ্ন তোলেন, যদি বিষয়টি বিচারাধীন হওয়ায় কমিশন কথা বলতে না চায়, তবে আলোচনার জন্য কেন ডাকা হলো?
#WATCH | Kolkata, West Bengal: After the TMC delegation meeting with the Election Commission of India officials, including Chief Election Commissioner Gyanesh Kumar, TMC Minister Chandrima Bhattacharya says, “… The way you are behaving with a woman today who has come as a… pic.twitter.com/kjQKjS06Iz
— ANI (@ANI) March 9, 2026
অন্যদিকে, ফিরহাদ হাকিমও কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। তাঁর অভিযোগ, বিজেপি অনুপ্রবেশকারী ও রোহিঙ্গাদের যে ‘পারসেপশন’ (Perception) বা ধারণা তৈরি করতে চেয়েছে, কমিশন সেই ফাঁদে পা দিয়ে সাধারণ মানুষকে হয়রানি করছে। ফিরহাদের সাফ কথা, “কমিশন এখন নিরপেক্ষ (Neutral) সংস্থার মতো আচরণ করছে না।” তথ্যগত গরমিলের দোহাই দিয়ে বৈধ নাগরিকদের ভোটাধিকার কেড়ে নেওয়ার এই চক্রান্তের বিরুদ্ধে তৃণমূল যে শেষ পর্যন্ত লড়াই করবে, সেই হুঁশিয়ারিও (Warning) দিয়েছেন শাসকদলের প্রতিনিধিরা।
