‘বোসকে সরানোর কারণ আমি জানি’! ধরনা মঞ্চ থেকে সরাসরি মমতার তোপ
Connect with us

ভাইরাল খবর

‘বোসকে সরানোর কারণ আমি জানি’! ধরনা মঞ্চ থেকে সরাসরি মমতার তোপ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: ধর্মতলার ধরনামঞ্চ (Protest Stage) থেকে বাংলার রাজ্যপাল বদল নিয়ে একের পর এক বিস্ফোরক অভিযোগ আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিভি আনন্দ বোসের আকস্মিক ইস্তফা (Resignation) নিয়ে সরব হয়ে তিনি দাবি করেন, রাজ্যপালকে তাঁর মেয়াদ (Term) পূর্ণ করতে দেওয়া হয়নি। বরং তাঁকে হুমকি (Threat) দেওয়া হয়েছে। মমতার কথায়, “সিভি আনন্দ বোসকে কেন সরানো হয়েছে আমি সব জানি। ওঁকে ভয় দেখানো হয়েছে।”

কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করে তিনি বলেন, দিল্লিতে যারা বসে আছে তারা মহম্মদ বিন তুঘলকেরও ‘জ্যাঠার জ্যাঠামশাই’। নবাগত রাজ্যপাল আর.এন. রবির নিয়োগ প্রক্রিয়া নিয়ে উষ্মা প্রকাশ করে মুখ্যমন্ত্রী জানান, প্রথা (Protocol) মেনে তাঁর সাথে কোনো আলোচনা করা হয়নি। রবিকে ‘বিজেপির প্যারেড করা ক্যাডার’ আখ্যা দিয়ে তিনি মনে করিয়ে দেন যে, তামিলনাড়ুতে কাজ করার সময় তাঁকে সুপ্রিম কোর্টের ভর্ৎসনাও শুনতে হয়েছিল। মমতার হুঙ্কার, “তামিলনাড়ুতে যা করেছেন করেছেন, বাংলা কিন্তু অন্য।” তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, নির্বাচনের আগে রাজভবনকে বিজেপির ‘পার্টি অফিস’ হিসেবে ব্যবহার করে সেখান থেকে টাকা বিলি করা হতে পারে।

Advertisement
ads

এদিন মঞ্চ থেকে বঙ্গভঙ্গের (Partition of Bengal) জল্পনা নিয়েও কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। সমাজমাধ্যমে ঘোরাঘুরি করা বাংলা ও বিহার ভাগ করে কেন্দ্রশাসিত অঞ্চল (Union Territory) করার তত্ত্বকে ‘ধান্দাবাজি’ বলে উড়িয়ে দেন তিনি। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, তৃণমূল থাকতে বাংলার গায়ে আঁচড় কাটতে দেবে না কেউ। ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া এবং দিল্লির ‘বিন তুঘলকি’ শাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, ইআরও-রা (ERO) বৈধ নথি পেলেও দিল্লি থেকে ভোটারদের নাম কেটে দেওয়া হচ্ছে।

Continue Reading
Advertisement