বাংলা সাহিত্যে ইন্দ্রপতন! প্রয়াত মণিশংকর মুখোপাধ্যায়
Connect with us

ভাইরাল খবর

বাংলা সাহিত্যে ইন্দ্রপতন! প্রয়াত মণিশংকর মুখোপাধ্যায়

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বাংলা সাহিত্য-সংস্কৃতি জগতে ইন্দ্রপতন। শুক্রবার দুপুরে ৯২ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করলেন বর্ষীয়ান সাহিত্যিক (Legendary Author) মণিশংকর মুখোপাধ্যায়, যাঁকে বাঙালি পাঠক চেনে ‘শংকর’ (Shankar) নামে। বয়সজনিত অসুস্থতার (Age-related ailments) কারণে কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

১৯৩৩ সালে বনগাঁয় জন্ম নেওয়া শংকরের জীবন ছিল এক চরম সংগ্রামের কাহিনি। অল্প বয়সে পিতৃবিয়োগের পর সংসার টানতে হকারি থেকে কেরানি—সব কাজই করতে হয়েছে তাঁকে। এই জীবনযুদ্ধই ছিল তাঁর লেখনীর মূল রসদ (Source of inspiration)। কলকাতা হাইকোর্টের শেষ ব্রিটিশ ব্যারিস্টার নোয়েল বারওয়েলের অধীনে কাজ করার অভিজ্ঞতা থেকে লিখেছিলেন তাঁর প্রথম বই ‘কত অজানারে’ (Kato Ajanare)। এরপর ‘চৌরঙ্গী’ (Chowringhee) উপন্যাস তাঁকে এনে দেয় আকাশচুম্বী জনপ্রিয়তা। শাজাহান হোটেলের প্রেক্ষাপটে লেখা এই বই আজও বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ ‘বেস্ট সেলার’ (Bestseller)।

তাঁর কালজয়ী সৃষ্টি ‘সীমাবদ্ধ’ (Seemabaddha) ও ‘জন অরণ্য’ (Jana Aranya) পর্দায় ফুটিয়ে তুলেছিলেন খোদ সত্যজিৎ রায়। আবার ‘চৌরঙ্গী’র স্যাটা বোস চরিত্রে মহানায়ক উত্তম কুমারের অভিনয় আজও অবিস্মরণীয়। ২০১৪ সালে ‘একা একা একাশি’র জন্য তিনি সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার (Sahitya Akademi Award) পান। বিবেকানন্দ গবেষক হিসেবেও তাঁর অবদান অনস্বীকার্য। তাঁর প্রয়াণে শোকাতুর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “এটি সাংস্কৃতিক জগতের এক অপূরণীয় ক্ষতি (Irreparable loss)।” শংকর চলে গেলেও তাঁর ‘ব্রাইট, বোল্ড ও বেপরোয়া’ সৃষ্টিগুলি প্রজন্মের পর প্রজন্ম বাঙালির হৃদয়ে থেকে যাবে।

Advertisement
ads ads
Continue Reading
Advertisement ads