ভাইরাল খবর
পরীক্ষা শুরুর আগেই বড় ঘোষণা! মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ফ্রি বাস পরিষেবা
ডিজিটাল ডেস্কঃ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বড় স্বস্তির খবর। বাসে চাপলেও আর দিতে হবে না কোনও ভাড়া (Fare)। সোমবার থেকে শুরু হতে চলা মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Examination) উপলক্ষে বিনা ভাড়ায় পরীক্ষাকেন্দ্রে যাতায়াতের বিশেষ ব্যবস্থা করল হুগলি জেলা এক্সপ্রেস বাস ওনার্স অ্যাসোসিয়েশন (Hooghly District Express Bus Owners Association)।
পরীক্ষার দিনগুলিতে মাধ্যমিক পরীক্ষার্থীদের কাছ থেকে কোনও বাস ভাড়া নেওয়া হবে না। শুধু তাই নয়, পরীক্ষার্থীদের সঙ্গে থাকা একজন অভিভাবক (Guardian)-কেও বিনা ভাড়ায় বাসে যাতায়াতের সুযোগ দেওয়া হবে। ইন্টাররিজিয়ন এক্সপ্রেস বাস ওনার্স অ্যাসোসিয়েশনের (Inter-Region Express Bus Owners Association) সম্পাদক গৌতম ধোলে সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা করেন।
গৌতম ধোলে জানান, মাধ্যমিকের পাশাপাশি উচ্চ মাধ্যমিক (Higher Secondary) এবং মাদ্রাসা (Madrasa) পরীক্ষার্থীরাও এই সুবিধা পাবেন। পরীক্ষার দিনগুলিতে তাঁদের কাছ থেকে কোনও বাস ভাড়া নেওয়া হবে না। এই সিদ্ধান্ত সম্পূর্ণ মানবিক দৃষ্টিভঙ্গি থেকে নেওয়া হয়েছে বলেই জানান তিনি।
এছাড়াও সমস্ত এক্সপ্রেস বাসের চালক (Driver) ও কন্ডাক্টরদের (Conductor) বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। নির্দিষ্ট বাস স্টপেজ (Bus Stop) ছাড়াও পরীক্ষার্থীরা মাঝ রাস্তায় হাত দেখালেই বাস দাঁড়াবে। যাতে কোনও পড়ুয়াকে দেরি বা অসুবিধার মধ্যে পড়তে না হয়, সেই বিষয়টি নিশ্চিত করার কথাও জানানো হয়েছে।
তারকেশ্বর (Tarakeswar), চাঁপাডাঙা (Chandapara) ও আরামবাগ (Arambagh) মহকুমার বিস্তীর্ণ এলাকার ছাত্রছাত্রীরা এই পরিষেবার সুবিধা পাবেন। এই উদ্যোগে মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতায়াত নিয়ে দুশ্চিন্তা অনেকটাই কমবে বলেই মনে করা হচ্ছে।
