ভাইরাল খবর
যুবভারতী কাণ্ডের দায় স্বীকার করে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস পদত্যাগ! ইস্তফা অনুমোদন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়
ডিজিটাল ডেস্কঃ বাংলার রাজনীতিতে তৃণমূল কংগ্রেসে (TMC – Trinamool Congress) স্বেচ্ছায় পদত্যাগ বিরল ঘটনা। মঙ্গলবার সেই নজির দেখা গেল। ক্রীড়ামন্ত্রী (Sports Minister) অরূপ বিশ্বাস (Arup Biswas) যুবভারতী স্টেডিয়ামে (Juvabharati Stadium) লিওনেল মেসি (Messi in Kolkata) ইভেন্টের সময় সৃষ্ট নৈরাজ্যের (chaos) দায় স্বীকার করে মুখ্যমন্ত্রী (Chief Minister) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)-কে চিঠি দিয়েছেন।
চিঠিতে তিনি লিখেছেন, “নিরপেক্ষ (neutral) তদন্তের স্বার্থে আমি ক্রীড়ামন্ত্রীর পদ থেকে অব্যাহতি চাইছি।” ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া (Social Media)-তে চিঠি পোস্ট করে কুণাল ঘোষ জানান, মমতা বন্দ্যোপাধ্যায় তার অনুরোধ মেনে ইতিমধ্যেই ইস্তফা গ্রহণ করেছেন।
তবে রাজ্য মন্ত্রিসভায় অরূপ বিশ্বাস তিনটি দফতরের (Departments) দায়িত্বে রয়েছেন। ক্রীড়া দফতর থেকে অব্যাহতি পেলেও বিদ্যুৎ (Power) ও আবাসন (Housing) দফতর তাঁর অধীনে রয়ে গেছে।
তৃণমূল শীর্ষ সূত্র জানাচ্ছে, কালীঘাটের (Kalikhat) নির্দেশেই তিনি পদত্যাগ করেছেন। চিঠির সময় এবং বক্তব্যও নির্দিষ্টভাবে জানানো হয়। চিঠিতে অরূপ উল্লেখ করেছেন, যুবভারতী ঘটনার তদন্ত কমিটি ইতিমধ্যেই গঠন করা হয়েছে এবং তার কাজ যাতে নিরপেক্ষভাবে হয়, সেই স্বার্থেই তিনি পদ থেকে অব্যাহতি চাইছেন।
এই পদত্যাগ তুমুল বিতর্কের মধ্যে এসেছে, তবে রাজনৈতিক ও প্রশাসনিক স্তরে তা ইতিমধ্যেই অনুমোদিত।
