ইডির চার্জশিট পাত্তাই পেল না আদালতে, ন্যাশনাল হেরাল্ড মামলায় স্বস্তি সোনিয়া-রাহুলের
Connect with us

ভাইরাল খবর

ইডির চার্জশিট পাত্তাই পেল না আদালতে, ন্যাশনাল হেরাল্ড মামলায় স্বস্তি সোনিয়া-রাহুলের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত (Rouse Avenue Court)-এ ন্যাশনাল হেরাল্ড (National Herald) সংক্রান্ত অর্থপাচার (Money Laundering) মামলায় বড় স্বস্তি পেলেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী (Sonia Gandhi)রাহুল গান্ধী (Rahul Gandhi)। মঙ্গলবার আদালত ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)-এর দায়ের করা চার্জশিটে (Charge Sheet) কোনও আমল দিতে চায়নি। ফলে ফের একবার মুখ পুড়ে গেল কেন্দ্রীয় এজেন্সির।

বিশেষ বিচারক (Special Judge, PMLA Act) বিশাল গোগনে জানালেন, বেআইনি লেনদেন আইন (PMLA – Prevention of Money Laundering Act)-এর অধীনে ইডির অভিযোগ আইনত দাঁড়ায় না। কারণ, মামলার ভিত্তি কোনও এফআইআর (FIR) নয়, বরং একটি ব্যক্তিগত অভিযোগ। এ ধরনের ক্ষেত্রে চার্জশিটে সরাসরি আমল দেওয়া সম্ভব নয়।

এই মামলায় অভিযুক্তরা হলেন সোনিয়া-রাহুল ছাড়াও সুমন দুবে (Suman Dubey), স্যাম পিত্রোদা (Sam Pitroda), ইয়ং ইন্ডিয়ান (Young Indian), ডোটেক্স মার্চেন্ডাইজ প্রাইভেট লিমিটেড (Dotex Merchandize Pvt Ltd) এবং সুনীল ভান্ডারি (Sunil Bhandari)। আদালতের এই রায়ের ফলে তাঁদের বিরুদ্ধে মামলার অগ্রগতি আপাতত থেমে গেল।

Advertisement
ads

ইডির অভিযোগ: তারা বলেছিল, অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেড (AJL)-এর প্রায় ২,০০০ কোটি টাকার সম্পত্তি ষড়যন্ত্রের মাধ্যমে দখল করা হয়েছে। Young Indian-এ সোনিয়া-রাহুলের শেয়ার ছিল ৭৬%, ৯০ কোটি টাকার ঋণ দিয়ে AJL-এর সম্পত্তি নেওয়া হয়েছিল।

আইনজীবী অভিষেক মনু সিংভি (Abhishek Manu Singhvi) বলেন, এই মামলায় কোনও লেনদেন হয়নি, সম্পত্তি AJL-এরই রয়েছে। বিজেপি (BJP) এই বিষয়ে ‘অতিরঞ্জনের পাহাড়’ তৈরি করেছে।

যদিও আদালতের রায়ে স্বস্তি মিললেও, ইডি সূত্র জানাচ্ছে, তারা উচ্চ আদালতে (High Court) আপিলের প্রস্তুতি নিচ্ছে।

Advertisement
ads
Continue Reading
Advertisement