বোরখা পরা ভোটারদের মুখ যাচাই! বিজেপি সভাপতির দাবিতে রাজনৈতিক আগুন
Connect with us

ভাইরাল খবর

বোরখা পরা ভোটারদের মুখ যাচাই! বিজেপি সভাপতির দাবিতে রাজনৈতিক আগুন

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ আসন্ন বিহার (Bihar) বিধানসভা নির্বাচনের আগে বিজেপি (BJP) রাজ্য সভাপতির মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে নয়া বিতর্ক দানা বাঁধছে। বিহার বিজেপির সভাপতি দিলীপ জয়সওয়াল (Dilip Jaiswal) সম্প্রতি প্রস্তাব দেন যে, ভোটকেন্দ্রে বোরখা (Burqa) পরা মহিলা ভোটারদের মুখ ভোটার আইডি (EPIC card) অনুযায়ী যাচাই করতে হবে। তাঁর মতে, মুখ ঢাকা থাকলে জাল ভোটের (Fake Voting) সম্ভাবনা থেকে যায়। এই প্রস্তাব ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

গতকাল পাটনায় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (Chief Election Commissioner Gyanesh Kumar) সঙ্গে বৈঠকে এই প্রস্তাব দেন জয়সওয়াল। সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা নির্বাচনের প্রস্তুতি সংক্রান্ত মতামত তুলে ধরেন।

দিলীপ জয়সওয়াল জানান—

“মুখ ঢাকা অবস্থায় ভোট দিলে জাল ভোটিংয়ের সুযোগ তৈরি হয়। নির্বাচন কমিশনের (Election Commission) উচিত, মুখ মিলিয়ে দেখা, যাতে শুধুমাত্র প্রকৃত ভোটাররাই ভোট দিতে পারেন। বিশেষ করে বোরখা পরা মহিলাদের ক্ষেত্রে এই যাচাই অত্যন্ত প্রয়োজন।”

এই মন্তব্য প্রকাশ্যে আসতেই প্রবল প্রতিক্রিয়া দেখায় প্রধান বিরোধী দল আরজেডি (RJD)। দলের সাংসদ অভয় কুশওয়াহা বলেন—

Advertisement
ads

“এটা একটা রাজনৈতিক ষড়যন্ত্র। EPIC কার্ডে নতুন ছবি থাকছে। তাহলে চিহ্নিত করতে সমস্যা কোথায়? বিজেপি তাদের সাম্প্রদায়িক এজেন্ডা চাপিয়ে দিতে চাইছে।”

অন্যদিকে, বিহারের উপমুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা বিজয় সিনহা (Bihar Deputy CM Vijay Sinha) এই দাবিকে সমর্থন জানিয়ে বলেন—

“সংবিধান (Constitution) অনুযায়ী আইন সবার জন্য সমান। মুখ ঢেকে থাকা যেকোনও মহিলার ক্ষেত্রেই যদি যাচাই হয়, তা সকলের জন্য প্রযোজ্য হবে। হিন্দু মহিলা ঘোমটা (Ghomta) দিলেও, মুসলিম মহিলা বোরখা পরলেও, মুখ যাচাই মহিলা অফিসাররাই (Female Officer) করবেন। তাহলে আপত্তি কোথায়?”

তিনি আরও জানান, শেষ সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন এবং সরকার তা মান্য করবে।

পুরনো বিতর্কের পুনরাবৃত্তি

এই ধরনের বিতর্ক অবশ্য এবারই প্রথম নয়। গত বছর হায়দরাবাদ (Hyderabad) লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী কে মাধবী লথা বোরখা পরা মুসলিম ভোটারদের মুখ দেখাতে বলেন— সেই ভিডিও ভাইরাল হয়। সেসময় মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেছিলেন,

“ভোটারদের পরিচয় যাচাই অবশ্যই করা হবে, তবে ধর্মীয় বিশ্বাস ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধা রেখে।”

রাজনৈতিক বিশ্লেষণ

রাজনৈতিক মহলের মতে, নির্বাচনের মুখে এই ধরনের মন্তব্য বিজেপির একক রাজনৈতিক কৌশলের ইঙ্গিত দিচ্ছে। অন্যদিকে বিরোধীরা একে ‘ঘৃণার রাজনীতি’ এবং ধর্মীয় মেরুকরণ তৈরির চেষ্টা হিসেবে ব্যাখ্যা করছে।

Advertisement
ads

ভোট যুদ্ধ যত ঘনিয়ে আসছে, এই বিতর্ক যেন তার আগুনে আরও ঘি ঢালছে।

Continue Reading
Advertisement