সিসিটিভি ফুটেজে ধরা পড়ল চুরি, মেরি কমের বাড়ি থেকে কোটি টাকার সামগ্রী লোপাট
Connect with us

ভাইরাল খবর

সিসিটিভি ফুটেজে ধরা পড়ল চুরি, মেরি কমের বাড়ি থেকে কোটি টাকার সামগ্রী লোপাট

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ভারতের প্রখ্যাত বক্সার ও অলিম্পিক পদকজয়ী মেরি কমের (Mary Kom) ফরিদাবাদের (Faridabad) বাড়িতে বড় ধরনের চুরির (Theft) ঘটনা ঘটেছে। দীর্ঘদিন তালাবন্ধ পড়ে থাকা ওই দোতলা বাংলোতে (Bungalow) ঢুকে চোরেরা তুলে নিয়েছে বহু মূল্যবান সামগ্রী (Valuables)। মেরি কম নিজে সেই সময় বাড়িতে ছিলেন না—তিনি মেঘালয়ে (Meghalaya) একটি অনুষ্ঠানে (Event) অংশ নিতে গিয়েছিলেন।

চুরির ঘটনা ঘটে গত ২৪ সেপ্টেম্বর, বুধবার। তবে বিষয়টি সামনে আসে শনিবার, যখন এক প্রতিবেশী (Neighbour) বাড়ির CCTV ফুটেজে (Footage) সন্দেহভাজনদের দখলে আনাগোনা লক্ষ্য করেন। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়। ভিডিওতে দেখা যায়, ছয়জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি ব্যালকনির (Balcony) দরজা ভেঙে ঢুকে প্রচুর জিনিসপত্র বিছানার চাদরে মুড়িয়ে নিয়ে যাচ্ছে। একজন নিয়ে যাচ্ছিলেন একটি টিভি, অন্যরা মূল্যবান আসবাবপত্র (Furniture)। দুই চোর স্কুটারে করে পালিয়ে যায়।

মেরি কমের ফরিদাবাদের সেক্টর ৪৬-এ অবস্থিত ‘ইবেনসের ইন’ (Ebenezer Inn) নামের বাড়িটি তিন বছর ধরে তার মালিকানাধীন। যদিও সাম্প্রতিক সময়ে সেই বাড়ি ফাঁকা ও তালাবন্ধ ছিল। পুলিশের (Police) প্রাথমিক তদন্তে অনুমান, বাঁশের সিঁড়ি (Ladder) বেয়ে উঠে দোতলায় প্রবেশ করে চোরেরা। ব্যালকনির দরজা ভেঙে ঢুকে প্রায় লাখ লাখ টাকার সম্পত্তি নিয়ে পালিয়ে যায় তারা।

Advertisement
ads

সুরজকুন্ড পুলিশ স্টেশনের (Surajkund Police Station) হাউস অফিসার প্রহ্লাদ সিং (Prahlad Singh) ANI-কে জানান, “ক্রাইম ব্রাঞ্চ (Crime Branch)-এর ৬-৭টি দল তদন্তে নেমেছে। চোরদের চিহ্নিত ও চুরি যাওয়া সামগ্রী উদ্ধারের চেষ্টা চলছে।”

এ নিয়ে মেরি কম ANI-কে এক বিবৃতিতে বলেন, “আমি এখন বাড়িতে নেই। বাড়িতে ফিরলে সবটা পরিষ্কার বুঝতে পারব। CCTV ফুটেজে দেখেছি টিভি ও অন্যান্য জিনিস নিয়ে পালাচ্ছে কয়েকজন। প্রতিবেশীরাই আমাকে ২৪ তারিখ রাতে বিষয়টি জানান।”

Continue Reading
Advertisement