মোদীকে গালির প্রতিবাদে বিধান ভবনে হামলা? বিজেপি নেতার বিরুদ্ধে কংগ্রেসের এফআইআর
Connect with us

ভাইরাল খবর

মোদীকে গালির প্রতিবাদে বিধান ভবনে হামলা? বিজেপি নেতার বিরুদ্ধে কংগ্রেসের এফআইআর

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বিহারে কংগ্রেস কর্মীদের মুখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) ও তাঁর মা সম্পর্কে অশ্রাব্য মন্তব্য ঘিরে উত্তাল রাজনৈতিক পরিস্থিতি। সেই ঘটনার প্রতিবাদে শুক্রবার কলকাতার বিধান ভবনে অবস্থিত প্রদেশ কংগ্রেস দপ্তরে হামলা চালায় একদল বিজেপি কর্মী। অভিযোগ, বিজেপি নেতা রাকেশ সিং (Rakesh Singh)-এর নেতৃত্বে কংগ্রেসের পতাকায় আগুন ধরানো হয়, ছিঁড়ে ফেলা হয় রাহুল গান্ধী (Rahul Gandhi)-র ছবি সংবলিত ব্যানার ও পোস্টার, এমনকি পোস্টারে কালি ছেটানো হয়।

শুক্রবার সকালে কংগ্রেস দপ্তর বন্ধ থাকলেও, অভিযোগ অনুযায়ী, বিজেপি কর্মীরা অতর্কিতে সেখানে চড়াও হয়। ঘটনাস্থলে ভাঙচুর, অগ্নিসংযোগের পাশাপাশি কংগ্রেসের সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়। এই ঘটনায় স্থানীয় থানায় রাকেশ সিংয়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানিয়েছে কংগ্রেস।

প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার (Shubhankar Sarkar) এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে রাজ্য বিজেপি সভাপতির উদ্দেশ্যে একটি খোলা চিঠি লেখেন। সেখানে তিনি লেখেন, “চোর-কাপুরুষের মতো অতর্কিতে আপনার দলের সমাজবিরোধীরা যেভাবে বিধান ভবনে হামলা চালিয়েছে, তা নিন্দনীয়। আমরা এই ঘটনার ব্যাখ্যার অপেক্ষায় আছি।”

Advertisement
ads

তিনি আরও সতর্ক করেন, “যদি বিজেপি রাকেশ সিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা না নেয় এবং পুলিশ গ্রেফতার না করে, তবে রাজ্যজুড়ে কংগ্রেস কর্মীদের ক্ষোভ কোন পর্যায়ে যাবে, তা বলা কঠিন।”

এই ঘটনার পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া দিয়েছেন মধ্য কলকাতা জেলা কংগ্রেস সভাপতি মানস সরকার (Manas Sarkar)। তাঁর বক্তব্য, “নেতৃত্ব অনুপস্থিত থাকার সুযোগে কাপুরুষোচিত হামলা চালিয়েছে রাকেশ সিং। দম থাকলে সামনে এসে দেখাক, এবার আর ফেরত পাঠানো হবে না।”

এই ঘটনার পর রাজ্য রাজনীতি ফের উত্তপ্ত হয়ে উঠেছে। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে, তবে এখনো পর্যন্ত বিজেপির পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

Advertisement
ads
Continue Reading
Advertisement