সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মারধরের ভিডিও, শিক্ষকের বিরুদ্ধে পাল্টা মামলা দায়ের তরুণীর পরিবারের
Connect with us

ভাইরাল খবর

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মারধরের ভিডিও, শিক্ষকের বিরুদ্ধে পাল্টা মামলা দায়ের তরুণীর পরিবারের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বেলঘরিয়ায় আঁকার শিক্ষককে মারধরের ঘটনায় নতুন মোড়। প্রথমে মারধরের শিকার শিক্ষক নিরুপম পাল (Nirupam Pal) পুলিশের কাছে অভিযোগ দায়ের করলেও এ বার পাল্টা আঙুল উঠল তাঁর বিরুদ্ধেই। গ্রেপ্তার হওয়া তরুণী মন্দিরা মুখোপাধ্যায়ের (Mandira Mukhopadhyay) মা অভিযোগ করেছেন, শিক্ষকই নাকি মেয়েকে অশালীন মন্তব্য করেছিলেন এবং হুমকি দিয়েছিলেন তুলে নিয়ে যাওয়ার। সেই অভিযোগের সমর্থনে একটি ভিডিয়ো ক্লিপও জমা দিয়েছেন তিনি।

ঘটনাটি বেলঘরিয়া থানার অন্তর্গত কামারহাটি পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের। শনিবার সকালে রাস্তার ধারে বসে কয়েকজন তরুণ-তরুণী মদ্যপান করছিলেন বলে অভিযোগ ওঠে। তা দেখেই আপত্তি জানান স্থানীয় আঁকার শিক্ষক নিরুপম পাল। এরপরই মন্দিরা ও তাঁর সঙ্গীরা নিরুপমকে মারধর করেন বলে অভিযোগ। ঘটনাটির ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ক্ষোভ ছড়িয়ে পড়ে। পুলিশ তদন্তে নেমে মন্দিরা-সহ (বয়স ২৫) আরও তিনজনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের মধ্যে একজন নাবালক বলেও জানা গিয়েছে। পুলিশের দাবি, এখনও দু’জন নাবালক অভিযুক্ত পলাতক।

অন্যদিকে নিরুপম পালের বক্তব্য, ‘‘রাস্তায় ৭-৮ জন ছেলে ও এক তরুণী মদ্যপান করছিল। আমি প্রতিবাদ করি। কিন্তু উল্টে আমাকেই তারা আক্রমণ করে বসে।’’ যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অশালীন মন্তব্যের অভিযোগ নিয়ে এখনও প্রতিক্রিয়া জানাননি তিনি।

Advertisement
ads

বর্তমানে পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে নেমেছে। অভিযোগ এবং পাল্টা অভিযোগে রীতিমতো বিভ্রান্তি ছড়িয়েছে এলাকায়।

Continue Reading
Advertisement