খড়্গপুর আইআইটি-তে ভর্তি হতে এসে ট্রেন থেকে রহস্যজনকভাবে নিখোঁজ মেধাবী ছাত্র
Connect with us

দুর্ঘটনা

খড়্গপুর আইআইটি-তে ভর্তি হতে এসে ট্রেন থেকে রহস্যজনকভাবে নিখোঁজ মেধাবী ছাত্র

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ স্বপ্নের গন্তব্যে পৌঁছনোর আগেই দুঃস্বপ্ন! খড়্গপুর আইআইটি-তে (IIT Kharagpur) ভর্তি হতে বাবার সঙ্গে ট্রেনে চড়েছিলেন মহারাষ্ট্রের মেধাবী ছাত্র অর্জুন পাটিল (Arjun Patil)। কিন্তু মাঝপথেই ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা। নিখোঁজ হয়ে গিয়েছেন মাত্র ১৯ বছরের এই ছাত্র। ঘটনায় তুমুল শোরগোল পড়েছে।

জানা গিয়েছে, জলগাঁও জেলার চোপড়ার বাসিন্দা অর্জুন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (Mechanical Engineering) বিভাগে সুযোগ পেয়েছিলেন। ২০ অগস্ট সকালে বাবা রবীন্দ্রকুমার পাটিলকে (Ravindra Kumar Patil) সঙ্গে নিয়ে শালিমার এক্সপ্রেসে উঠেছিলেন তিনি। কিন্তু ঝাড়খণ্ডের চাকুলিয়া স্টেশনে ট্রেন দাঁড়াতেই অঘটন। বাবার অভিযোগ, টয়লেটে যাওয়ার জন্য ফোন চার্জে দিয়ে উঠেছিলেন অর্জুন। তার পর থেকেই আর খোঁজ মিলছে না ছেলের।

প্রথমে খড়্গপুর জিআরপি-তে অভিযোগ দায়ের করেন রবীন্দ্রকুমার। পরে সেটি স্থানান্তরিত হয় চাকুলিয়া জিআরপি-তে। খড়্গপুর ডিভিশনের এসআরপি দেবশ্রী সান্যাল জানিয়েছেন, “খড়্গপুর জিআরপি-তে জিরো এফআইআর (Zero FIR) হয়েছে, পরে চাকুলিয়া জিআরপি তদন্ত শুরু করেছে। কারণ ওই স্টেশন থেকেই ছাত্র নিখোঁজ।” তবে ছাত্রের কাছে মোবাইল ফোন না থাকায় ট্র্যাক করা সম্ভব হচ্ছে না। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে রেল পুলিশ।

Advertisement
ads

এদিকে ছেলেকে হারিয়ে ভেঙে পড়েছেন বাবা-মা। মায়ের আশঙ্কা, ছেলেকে অপহরণ করা হয়েছে। খড়্গপুরেই আপাতত অবস্থান করছেন দিশেহারা অভিভাবক। প্রশাসনের কাছে তাঁদের আর্জি, দ্রুত ছেলেকে সুস্থ-সবল অবস্থায় ফিরিয়ে দেওয়া হোক।

Continue Reading
Advertisement