রোহিঙ্গা ইস্যুতে কমিশনের দ্বারস্থ শুভেন্দু, ভোটার তালিকা শুদ্ধ করার দাবি বিজেপির
Connect with us

রাজনীতি

রোহিঙ্গা ইস্যুতে কমিশনের দ্বারস্থ শুভেন্দু, ভোটার তালিকা শুদ্ধ করার দাবি বিজেপির

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: ভিনরাজ্যে বাঙালিদের হেনস্তার প্রতিবাদে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজপথে, ঠিক তখনই রাজ্যের মধ্যে “vote bank politics”-এর অভিযোগ তুলে তীব্র প্রতিবাদে সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)রোহিঙ্গা মুসলিমদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার দাবিতে বুধবার নির্বাচন কমিশনের দফতরে ডেপুটেশন দিলেন বিজেপি বিধায়করা।

বিধানসভা চত্বর থেকে জাতীয় পতাকা ও প্ল্যাকার্ড হাতে পদযাত্রা করেন বিজেপি বিধায়করা। মিছিলের নেতৃত্বে ছিলেন শুভেন্দু অধিকারী। তবে দলীয় পতাকা ছিল না মিছিলে। তাঁদের অভিযোগ, পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় ভুয়ো পরিচয়ে রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের নাম তোলা হচ্ছে, এবং এর পিছনে রাজ্য সরকারের প্রত্যক্ষ মদত রয়েছে।

আরও পড়ুনঃ বাংলায় বললেই ডিটেনশন, প্রধানমন্ত্রীকে ‘নাক গলানোর মাস্টার’ বলে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

কমিশনের দফতরে গিয়ে শুভেন্দু বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় ভুয়ো আধার ও এপিক বানিয়ে রোহিঙ্গাদের ভোটার করছেন। বিহারে ৩০ লক্ষ রোহিঙ্গা পাওয়া গেলে, বাংলায় সংখ্যাটা ৯০ লক্ষ হবে।” তাঁর দাবি, এই পরিস্থিতি জাতীয় নিরাপত্তার জন্য a direct threat এবং অবিলম্বে তাঁদের তালিকা থেকে বাদ দেওয়া প্রয়োজন।

Advertisement
ads

তিনি আরও বলেন, “আমরা কোনও ভারতীয়র বিরুদ্ধে নই। আমরা ধর্মনিরপেক্ষতা মানি। কিন্তু রোহিঙ্গারা refugee নয়, security threat। বাংলায় তৃণমূল তাদের ভোটে ব্যবহার করছে। আনসারউল বাংলার সাদ শেখ, তিনবার ভোট দিয়েছেন তৃণমূলকে!”

এই প্রসঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের কাছে “actionable verification” এবং ভোটার তালিকা শুদ্ধ করার দাবি জানানো হয়। রাজনৈতিক মহলের মতে, একদিকে যেখানে মমতা বাংলাভাষীদের নিরাপত্তা ও অধিকার নিয়ে সরব, ঠিক ততটাই কৌশলে “illegal voters”-এর ইস্যু তুলে পালটা চাপ বাড়াচ্ছে বিজেপি।
বলা যায়, লোকসভা নির্বাচনের আগে এই ইস্যু নতুন রাজনৈতিক মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে।

Continue Reading
Advertisement