ভাইরাল খবর
খলিস্তানিদের রোষে কপিল শর্মা! কানাডায় ক্যাফেতে গুলি, এবার খোলাখুলি হুমকি পান্নুনের
ডিজিটাল ডেস্কঃ কানাডায় নিজের নতুন ক্যাফে খুলে বিপাকে পড়লেন জনপ্রিয় কৌতুকশিল্পী কপিল শর্মা (Kapil Sharma)। ক্যাফে উদ্বোধনের ক’দিনের মধ্যেই হামলা ও হুমকির মুখে পড়ে কার্যত আতঙ্কে তাঁর টিম। ঘটনায় যুক্ত খলিস্তানপন্থী গোষ্ঠীগুলির একাধিক নেতার নাম উঠে এসেছে। হুমকি, গুলি, ভিডিও বার্তায় সরাসরি ‘চলেযাও’— সব মিলিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে কপিলের কানাডা অধ্যায়।
বুধবার রাতে কানাডার ব্র্যাম্পটনে সদ্য খোলা কপিলের ক্যাফেতে গুলিচালনার ঘটনা ঘটে। একটি গাড়ি থেকে আসে দুষ্কৃতীদের একটি দল। ক্যাফের সামনে দাঁড়িয়ে ৯ রাউন্ড গুলি চালানো হয়, যাতে ক্যাফের কাঁচের দেওয়াল ক্ষতিগ্রস্ত হয়। যদিও এই ঘটনায় কেউ আহত হয়নি। ঘটনার দায় স্বীকার করে নেয় খলিস্তানি জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত হরজিৎ সিং লাড্ডি (Harjit Singh Laddi)। তাঁর দাবি, “কপিল সম্প্রতি এমন কিছু মন্তব্য করেছেন, যার জবাব দিতে এই হামলা। এটা একটি সতর্কবার্তা মাত্র।”
আরও পড়ুনঃ উত্তর দিনাজপুর থেকে বিহারে পাচার হচ্ছিল ‘সবুজ সাথী’ সাইকেল, ফাঁসিদেওয়ায় ধরা পড়ল যুবক
এর মধ্যেই আরও চাঞ্চল্য ছড়ায় শনিবার। খলিস্তানপন্থী সংগঠন SFJ-এর নেতা গুরপতওয়ান্ত সিং পান্নুন (Gurpatwant Singh Pannun) একটি ভিডিও বার্তায় কপিলকে সরাসরি হুমকি দিয়ে বলেন, “Canada is not your business ground. Go back to Hindustan with your blood-soaked money.” আরও বলেন, “তোমার এই ক্যাফে কি শুধুই কফি পরিবেশনের জন্য, না কি হিন্দুত্বের বিস্তার ঘটানোর ষড়যন্ত্র?”
প্রসঙ্গত, কপিলের এই ক্যাফে দেখভালের দায়িত্বে রয়েছেন তাঁর স্ত্রী গিনি চাতার্থ (Ginni Chatrath)। হামলার পরে ক্যাফে টিম একটি বিবৃতিতে জানিয়েছে, “We are shaken but not broken. আমরা লড়াই চালিয়ে যাব।”
ঘটনার পর কানাডার আইন-শৃঙ্খলা এবং ভারত-কানাডা কূটনৈতিক সম্পর্ক নিয়েও ফের প্রশ্ন উঠেছে। বিশেষজ্ঞদের মতে, এই ঘটনার মাধ্যমে ফের স্পষ্ট হয়ে উঠছে— খলিস্তান ইস্যুতে এখনও উত্তপ্ত আন্তর্জাতিক মঞ্চ, আর তার আঁচ সরাসরি পড়ছে ভারতীয়দের ওপর।
