বেতনের টাকা তুলতে হিমশিম, উত্তর দিনাজপুরে ব্যাঙ্ক পরিষেবায় অচলাবস্থা
Connect with us

জেলার খবর

বেতনের টাকা তুলতে হিমশিম, উত্তর দিনাজপুরে ব্যাঙ্ক পরিষেবায় অচলাবস্থা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: উত্তর দিনাজপুর (Uttar Dinajpur) জেলার একাধিক আরসিসিবি (RCCB) ATM টানা তিন মাস ধরে অকেজো হয়ে পড়ায় তীব্র আর্থিক সংকটে পড়েছেন জেলার শিক্ষক ও শিক্ষা-কর্মীরা। সোমবার এই ইস্যুকে কেন্দ্র করে ব্যাঙ্কের প্রধান কার্যালয়ে ডেপুটেশন দিল নিখিল বঙ্গ শিক্ষক সমিতির (ABTA) উত্তর দিনাজপুর জেলা শাখা।

ব্যাঙ্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে শিক্ষকদের দাবির মূল কেন্দ্রে রয়েছে দ্রুত ATM পরিষেবা সচল করার আবেদন। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ATM পরিষেবা বন্ধ থাকায় বেতন তোলা কার্যত অসম্ভব হয়ে উঠেছে। এমনকী প্রাথমিক শিক্ষক থেকে উচ্চপদস্থ আধিকারিকরাও নগদের অভাবে পড়ে যাচ্ছেন সমস্যায়।

আরও পড়ুনঃ উত্তর দিনাজপুরে জেলাশাসকের সতর্কবার্তা: ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট রিপোর্ট করুন

ABTA নেতাদের তরফে দাবি করা হয়েছে, রায়গঞ্জে (Raiganj) সদর দফতরে দাঁড়িয়ে থাকা ভ্রাম্যমাণ ATM ভ্যানটি প্রতিদিন জেলার সেইসব এলাকায় পাঠাতে হবে, যেখানে ATM পরিষেবা দীর্ঘদিন ধরে নেই। একই সঙ্গে সন্ধ্যায় সেই ভ্যান মূল দফতরে রাখারও দাবি জানানো হয়েছে। পাশাপাশি, একটি অতিরিক্ত ATM ভ্যান সচল করে ব্লক স্তরে ঘোরানোর দাবিও উঠে এসেছে।

Advertisement
ads

সংগঠনের পক্ষ থেকে প্রস্তাব রাখা হয়েছে, ব্যাঙ্ক কর্তৃপক্ষ, শিক্ষক সংগঠন এবং অন্যান্য অংশগ্রহণকারীদের নিয়ে একটি ‘ব্যাঙ্ক-গ্রাহক জনসভা’ ডেকে এই সংকটের দ্রুত সমাধান খোঁজার পথ খোলা হোক।

এখনও পর্যন্ত আরসিসিবি কর্তৃপক্ষ কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না দিলেও, ব্যাঙ্ক সূত্রে জানা গিয়েছে, ATM নেটওয়ার্ক সংস্কারের কাজ প্রাথমিক পর্যায়ে শুরু হয়েছে। তবে পরিষেবা পুরোপুরি কবে ফিরবে, তা নিয়ে এখনই কোনও আশ্বাস মেলেনি। শিক্ষক মহলের সাফ হুঁশিয়ারি— দ্রুত ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তাঁরা।

Continue Reading
Advertisement