মহাকাশে শুভারম্ভ, শুভাংশুকে মোদীর বার্তা— হৃদয়ের কাছেই আছেন আপনি
Connect with us

দেশ

মহাকাশে শুভারম্ভ, শুভাংশুকে মোদীর বার্তা— হৃদয়ের কাছেই আছেন আপনি

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ রাকেশ শর্মার (Rakesh Sharma) পরে ইতিহাস গড়লেন আর এক ভারতীয় নভশ্চর— গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা (Group Captain Shubhangshu Shukla)। বৃহস্পতিবার  আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (International Space Station) পা রেখে অজেয় অধ্যায়ে নাম লেখালেন তিনি। বর্তমানে অ্যাক্সিয়ম-৪ (Axiom-4) অভিযানের অংশ হিসাবে মহাকাশ স্টেশনে অবস্থান করছেন শুভাংশু। ইতিমধ্যেই সেখানকার ২৮ ঘণ্টারও বেশি সময় কাটিয়ে ফেলেছেন এই ভারতীয় গর্ব।

শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপিত হয় শুভাংশুর। প্রধানমন্ত্রী শুভেচ্ছা জানিয়ে বলেন, “আজ আপনি মাতৃভূমি থেকে বহু দূরে, কিন্তু ভারতীয়দের হৃদয়ের সবচেয়ে কাছে রয়েছেন। আপনার নামের মধ্যেই ‘শুভ’ রয়েছে, আর এই যাত্রাও এক নতুন যুগের শুভ সূচনা।”

Advertisement
ads

আরও পড়ুনঃ আইন কলেজে গণধর্ষণ কাণ্ডে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা, তদন্তে নয়া গতি

এই কথোপকথনের ভিডিও শনিবার প্রধানমন্ত্রীর দপ্তরের (PMO) অফিসিয়াল এক্স (X) হ্যান্ডেলে শেয়ার করা হয়। ভিডিওতে দেখা যায়, মহাকাশ থেকে সরাসরি দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলছেন শুভাংশু। গোটা দেশ আবেগে ভেসে যায় এই বিরল মুহূর্তে।

Advertisement
ads

শুভাংশুর এই সাফল্যকে কেন্দ্র করে ইতিমধ্যেই শুরু হয়েছে উচ্ছ্বাস ও গর্বের বন্যা। প্রতিরক্ষা দফতর থেকে শুরু করে ইসরো (ISRO) ও বায়ুসেনা, সকলেই শুভেচ্ছা জানিয়েছেন এই বীর সন্তানকে। উল্লেখ্য, অ্যাক্সিয়ম স্পেসের উদ্যোগে আয়োজিত এই অভিযানে আরও তিন মহাকাশচারীর সঙ্গে একসঙ্গে স্টেশনে পৌঁছেছেন শুভাংশু।

শুধু প্রযুক্তির দিক থেকে নয়, ভারতীয় হিসেবে মহাকাশ গবেষণার ইতিহাসেও এক নতুন দিগন্ত উন্মোচন করলেন তিনি। তাঁর এই অভিযানে অংশগ্রহণ ভারতের মহাকাশ বিজ্ঞান ও বৈজ্ঞানিক অগ্রগতির দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

Continue Reading
Advertisement