বিধানসভায় নজিরবিহীন! বিরোধী নেতার ঘরের সামনে পড়ে রহস্যময় পাঁচ জোড়া চটি
Connect with us

ভাইরাল খবর

বিধানসভায় নজিরবিহীন! বিরোধী নেতার ঘরের সামনে পড়ে রহস্যময় পাঁচ জোড়া চটি

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বিধানসভায় চমকপ্রদ ঘটনা। সোমবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) কক্ষের সামনে আচমকাই পড়ে থাকতে দেখা গেল পাঁচ জোড়া হাওয়াই চটি। অবাক করার বিষয়, প্রতিটি চটিই ছিল আলাদা রঙের এবং মহিলাদের ব্যবহারের বলে মনে করা হচ্ছে। এই ঘটনা ঘিরে বিধানসভা চত্বরে মুহূর্তে ছড়ায় চাঞ্চল্য।

শুভেন্দু অধিকারীর ঘরের সামনে এই হাওয়াই চটিগুলি কে রেখে গেল, তা নিয়ে তীব্র জল্পনা শুরু হয়েছে। বিধানসভার মুখ্য সচেতকের (Chief Whip) সঙ্গে বিষয়টি নিয়ে যোগাযোগ করেন শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহায়ক প্রদীপ ভট্টাচার্য (Pradip Bhattacharya)। তবে মুখ্য সচেতক স্পষ্ট জানান, তিনি এ বিষয়ে কিছুই জানেন না।

শুভেন্দুর সহায়ক জানান, ঘটনার পরপরই তিনি বিধানসভার মার্শাল ও ডেপুটি মার্শালদের খবর দেন। তাঁরা এসে ঘটনাস্থলের ছবি তোলেন এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। প্রদীপ ভট্টাচার্য বলেন, “আমি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার অনুরোধ করেছি। কে বা কারা এই চটিগুলি রেখে গিয়েছে, সেটা খুঁজে বের করতে হবে।”

আরও পড়ুনঃ কমিশনের বিল্ডিংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, বামার লরির ডেটা সেন্টারে আগুন

Advertisement
ads

ডেপুটি মার্শাল (Deputy Marshal) জানিয়েছেন, পুরো বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। বিধানসভার ভিতর এমন ঘটনা সচরাচর ঘটে না। কে বা কারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই কাজ করল, তা নিয়েই চলছে তদন্ত।

বিধানসভা সূত্রে খবর, দীর্ঘক্ষণ ওই পাঁচ জোড়া হাওয়াই চটি শুভেন্দু অধিকারীর ঘরের সামনে পড়ে ছিল। কেউ এগিয়ে এসে বিষয়টি সরাননি বা দায় স্বীকারও করেননি। ফলে প্রশ্ন উঠছে, এই ঘটনার পিছনে কোনও বার্তা রয়েছে কি না, নাকি নিছক কৌতুক?

এই অভূতপূর্ব ঘটনায় বিধানসভা চত্বরে তুমুল চর্চা শুরু হয়েছে। অনেকের মতে, এটি একটি সুপরিকল্পিত রাজনৈতিক ইঙ্গিত, আবার কেউ বলছেন, হয়তো নিছক কৌতুক করার জন্যই কেউ এমনটা করেছেন। তবে বিধানসভার মতো গম্ভীর পরিবেশে এমন অদ্ভুত ঘটনা নজিরবিহীন বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Advertisement
ads
Continue Reading
Advertisement