জাপানে ভারতীয় বীরদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা, অব্যবস্থার অভিযোগে সরব তৃণমূল সাংসদ
Connect with us

অপারেশন সিঁদুর

জাপানে ভারতীয় বীরদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা, অব্যবস্থার অভিযোগে সরব তৃণমূল সাংসদ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: কেন্দ্রীয় সরকারের নির্দেশে ‘অপারেশন সিঁদুর’-এর পর পাকিস্তানের বিরুদ্ধে আন্তর্জাতিক জনমত তৈরির উদ্দেশ্যে বিশ্বের বিভিন্ন দেশে বিশেষ প্রতিনিধি দল পাঠানো হয়েছে। সেই প্রতিনিধি দলের অংশ হিসেবে বর্তমানে জাপানে রয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

জাপানের রাজধানী টোকিওতে সফরের মাঝেই শুক্রবার তিনি পা রাখেন ঐতিহাসিক তামা সমাধিস্থলে (Tama Cemetery), যেখানে ভারতের স্বাধীনতা আন্দোলনের কিংবদন্তি বীর রাসবিহারী বসু (Rash Behari Bose)-র সমাধি অবস্থিত। সমাধিস্থলে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান অভিষেক। সেখানে কিছু সময় নীরবে কাটান তিনি। পরে এক্স (প্রাক্তন টুইটার)-এ এক পোস্টে তিনি লেখেন, “রাসবিহারী বসুর মত বিপ্লবীর স্মৃতিচিহ্ন যেভাবে অবহেলিত অবস্থায় রয়েছে, তা দুর্ভাগ্যজনক। অবিলম্বে ভারত সরকারের হস্তক্ষেপ প্রয়োজন।” সেই সঙ্গে জাপানে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত ও দূতাবাসকে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান তিনি।

শুধু রাসবিহারী বসুর সমাধিস্থলই নয়, অভিষেক এদিন সফর করেন বিচারপতি রাধাবিনোদ পাল (Justice Radhabinod Pal)-এর স্মৃতিস্তম্ভেও। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় টোকিও যুদ্ধাপরাধ আদালতের একমাত্র এশীয় বিচারপতি হিসেবে ইতিহাসে অমর হয়ে থাকা রাধাবিনোদ পালকে স্মরণ করে ইয়াসুকুনি মঠে (Yasukuni Shrine) নির্মিত সৌধে তিনি পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

প্রসঙ্গত, জেডিইউ নেতা সঞ্জয় ঝা (Sanjay Jha)-র নেতৃত্বাধীন নয় সদস্যের প্রতিনিধি দলে রয়েছেন অভিষেক। জাপানের উচ্চপদস্থ সরকারি আধিকারিকদের সঙ্গে বৈঠকে পাকিস্তানের সন্ত্রাসবাদে মদতের বিষয়টি তুলে ধরেন তাঁরা। প্রতিনিধি দলটি এরপর আরও চারটি দেশ—সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও দক্ষিণ কোরিয়া সফর করবে বলে জানা গিয়েছে।

Advertisement
ads
Continue Reading
Advertisement