শান্তিচুক্তির অঙ্গীকারের মাঝেই গাজায় হামলা! ইসরায়েলের প্রতিশ্রুতি কি শুধুই কাগজে?
Connect with us

বিশ্বের খবর

শান্তিচুক্তির অঙ্গীকারের মাঝেই গাজায় হামলা! ইসরায়েলের প্রতিশ্রুতি কি শুধুই কাগজে?

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ দীর্ঘ ১৫ মাস ধরে চলা অব্যাহত দমনপীড়নের ধারাবাহিকতায় আবারও রক্তাক্ত গাজা। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর বোমাবর্ষণে নিহত হয়েছেন অন্তত ৪০ নিরীহ ফিলিস্তিনি। আহত শতাধিক। ধসে পড়েছে বহু ঘরবাড়ি, ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ চাপা পড়ে রয়েছেন।ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলমান আগ্রাসনের ফলে গাজায় মৃতের সংখ্যা এখন ৫০ হাজার ৮৮৬—একটি মর্মান্তিক মানবিক বিপর্যয়ের চিত্র। আহত হয়েছেন আরও ১ লাখ ১৫ হাজার ৮৭৫ জন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ইসরায়েলের লাগাতার বিমান হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উদ্ধারকর্মীরা জীবন হাতে করে ধ্বংসস্তূপে আটকে পড়া মানুষজনকে উদ্ধার করতে গিয়ে বারবার বাধার মুখে পড়ছেন। ইসরায়েলের এই অমানবিক হামলা সেই যুদ্ধবিরতির সরাসরি লঙ্ঘন, যা চলতি বছরের জানুয়ারিতে আন্তর্জাতিক চাপের মুখে কার্যকর হয়েছিল। গত ১৮ মার্চ থেকে ফের হামলা শুরু করে ইসরায়েল, যার জেরে শুধু গত তিন সপ্তাহেই প্রাণ হারিয়েছেন ১ হাজার ৫২২ জন ফিলিস্তিনি।

আরও পড়ুনঃ হুতিদের ক্ষেপণাস্ত্র সৌদিতে পড়ে ইঙ্গিত দিল— যুদ্ধ সবে শুরু

জাতিসংঘের হিসাব বলছে, এই বর্বর আক্রমণের ফলে গাজার ৮৫ শতাংশেরও বেশি বাসিন্দা বাস্তুচ্যুত। বসবাসের অযোগ্য হয়ে উঠেছে উপত্যকার ৬০ শতাংশ অবকাঠামো। অন্তর্জাতিক অপরাধ আদালত ইতিমধ্যেই গাজায় সংঘটিত যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

Advertisement
ads

এছাড়াও, আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলকে গণহত্যার দায়ে কাঠগড়ায় তোলা হয়েছে। তার পরও ইসরায়েলি সেনাবাহিনী যেন দমছে না। ফিলিস্তিনের জমিতে প্রতিদিনই ঝরছে নিষ্পাপ প্রাণের রক্ত, কেঁপে উঠছে মানবতা।

Continue Reading
Advertisement