যাহা ইউনুস, তাহাই মমতা: পশ্চিমবঙ্গে সন্ন্যাসীর উপর হামলা, শুভেন্দুর তীব্র নিন্দা
Connect with us

Uncategorized

যাহা ইউনুস, তাহাই মমতা: পশ্চিমবঙ্গে সন্ন্যাসীর উপর হামলা, শুভেন্দুর তীব্র নিন্দা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরে ঘটে গেল একটি চাঞ্চল্যকর ঘটনা, যেখানে সন্ন্যাসী হিরণ্ময় গোস্বামী মহারাজের উপর হামলা চালানো হয়েছে। সোমবার রাত ১১টার সময়, হিরণ্ময় মহারাজ ভাগবত কথা শোনার পর বাইরে হাঁটতে বের হন। সেই সময়ে দুজন দুষ্কৃতী হঠাৎ তাঁর উপর আক্রমণ করে। তাঁকে গলায় দড়ি দিয়ে চেপে ধরে এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। সন্ন্যাসীর জটা কেটে দেওয়া হয় এবং তিনি গুরুতর আহত হন। বর্তমানে তিনি ঘাটাল হাসপাতালে চিকিৎসাধীন।

আরও পড়ুনঃ হ্যাচারীর বিষাক্ত জলে ক্ষতির মুখে চাষিরা, প্রতিবাদে পথ অবরোধ, চাঞ্চল্য রায়গঞ্জে

এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “ওপার প্রভু চিন্ময়, আর এপার প্রভু হিরণ্ময়!” তিনি আরও বলেন, “বাংলাদেশের মতোই পশ্চিমবঙ্গেও সনাতন ধর্মের মানুষের ধর্মাচরণের স্বাধীনতা ক্রমশ সংকুচিত হচ্ছে। রাজ্যে জেহাদিদের দাপটে হিন্দুরা বারবার ধর্মাচরণে বাধাপ্রাপ্ত হচ্ছেন, মন্দিরে হামলা, হিন্দুদের উপর হামলা এবং সম্পত্তিতে আগুন লাগানোর মতো ঘটনা ঘটছে। এবার সেই ধারাবাহিকতায় ধর্মগুরুদের ওপর আক্রমণ করা শুরু হয়েছে।”

শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন, “এভাবেই যদি চলতে থাকে, তবে আমাদের রাজ্যেও পরিস্থিতি খুব খারাপ হতে পারে।” তিনি প্রশাসনকে তীব্রভাবে অনুরোধ করেছেন যে দ্রুত হিরণ্ময় মহারাজের নিরাপত্তা নিশ্চিত করতে পদক্ষেপ গ্রহণ করা হোক।

এছাড়া শুভেন্দু অধিকারী একে বাংলাদেশের পরিস্থিতির সঙ্গে তুলনা করে বলেন, “যাহা ইউনুস, তাহাই মমতা।” তিনি এও উল্লেখ করেছেন যে ওপার বাংলায় বিনা অপরাধে চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে রাষ্ট্রদ্রোহের মিথ্যে মামলা দিয়ে আটক করে রাখা হয়েছে, আর এপার বাংলায় সন্ন্যাসীদের উপর আক্রমণ করা হচ্ছে।

Advertisement
ads
Continue Reading
Advertisement