ইতিহাস বই থেকে পড়ুন, সোশ্যাল মিডিয়া থেকে নয়"— রাজ ঠাকরে
Connect with us

ভাইরাল খবর

ইতিহাস বই থেকে পড়ুন, সোশ্যাল মিডিয়া থেকে নয়”— রাজ ঠাকরে

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ঔরঙ্গজেবের কবর ঘিরে উত্তপ্ত মহারাষ্ট্র। চলছে ধর্মীয় ও রাজনৈতিক বিতর্ক। এর মাঝেই সরব হলেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (MNS) প্রধান রাজ ঠাকরে। তাঁর কটাক্ষ, “যারা শুধু সিনেমা দেখে হিন্দুত্ব শিখতে চায়, তারা কোনও কাজের নয়।”

সম্প্রতি ঔরঙ্গজেবের কবর সরানোর দাবিতে হিন্দুত্ববাদী সংগঠনগুলি বিক্ষোভ দেখায়। নাগপুরে সেই বিক্ষোভকে কেন্দ্র করে ভয়াবহ অশান্তি ছড়িয়ে পড়ে। গুজব রটে, বিক্ষোভকারীরা একটি বিশেষ ধর্মগ্রন্থ জ্বালিয়ে দিয়েছে। মুহূর্তের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে, উত্তেজিত জনতা রাস্তায় নেমে গাড়িতে আগুন লাগায়, দোকানপাট ভাঙচুর করে। পুলিশের হস্তক্ষেপেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। পাথর ছোড়ার ঘটনায় বহু পুলিশকর্মী আহত হন। পরে, এলাকায় কারফিউ জারি করে ৫০ জনের বেশি সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুনঃ মালদায় শোয়ে গিয়ে হেনস্থা! পারিশ্রমিক নিয়ে বচসা

এই পরিস্থিতির মধ্যেই রবিবার গুড়ি পড়বা উপলক্ষে মুম্বইয়ের শিবাজি পার্কে জনসভা করেন রাজ ঠাকরে। তিনি সরাসরি প্রশ্ন তোলেন, “গাছ কাটা, জলাশয় ধ্বংসের জন্য আমরা চিন্তিত নই, অথচ ঔরঙ্গজেবের কবর নিয়ে দুশ্চিন্তা হচ্ছে? ইতিহাসের নামে বিভেদ তৈরির চেষ্টা চলছে, আর তার ফায়দা তুলছে রাজনীতিবিদরা।”

Advertisement
ads

তাঁর মতে, ঔরঙ্গজেবের কবর অবশ্যই থাকা উচিত, তবে সেখানে এমন কিছু লেখা থাকা দরকার যাতে ইতিহাসের শিক্ষা পাওয়া যায়। তিনি বলেন, “ওখানে স্পষ্ট করে লেখা হোক— ‘এই রাজাকে আমরা শেষ করেছিলাম’। সারা বিশ্বকে জানাতে হবে, যারা মারাঠাদের ধ্বংস করতে চেয়েছিল, তারাই শেষ হয়ে গিয়েছে।”

তবে, ইতিহাস শেখার ক্ষেত্রে তিনি সোশ্যাল মিডিয়া ও সিনেমার ওপর নির্ভর না করে প্রকৃত বই পড়ার পরামর্শ দিয়েছেন। তাঁর প্রশ্ন, “শম্ভাজির বীরত্বের কাহিনি কি আমাদের ভিকি কৌশলের সিনেমা দেখে জানতে হবে?”

রাজ ঠাকরের মন্তব্য ঘিরে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে সাম্প্রদায়িক বিভেদ এড়ানোর বার্তাও দিয়েছেন এমএনএস প্রধান। তবে, মহারাষ্ট্রের রাজনীতিতে এই বিতর্ক যে আরও দীর্ঘ হবে, তা বলাই বাহুল্য।

Advertisement
ads
Continue Reading
Advertisement