খেলার খবর
আজ বৃষ্টির সম্ভাবনা কলকাতায়! ভেস্তে যাবে না তো KKR vs RCB ম্যাচ?
নিউজ ডেস্ক: আজ ২২শে মার্চ থেকে শুরু আইপিএল-এর ১৮ তম মরশুম। যাক ঘিরে উন্মাদনা সকল ক্রিকেট প্রেমীদের মধ্যে। এরই মধ্যে হাওয়া অফিস বলছে, আজ জাকিয়ে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতায়। তবে প্রশ্ন উঠছে, কলকাতায় যদি বৃষ্টি হয় তবে কি আর ম্যাচ হবে না? বাতিল হয়ে যাবে প্রথম দিনের ম্যাচ? ঠিক কি জানা যাচ্ছে? …
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-এর উদ্বোধনী ম্যাচ শনিবার ইডেন গার্ডেনে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কলকাতা এবং আশেপাশের এলাকায় আবহাওয়া দফতর কমলা সতর্কতা জারি করেছে। বৃষ্টি এবং বজ্রপাতের পূর্বাভাস মরসুমের উদ্বোধনীর দিনে সমস্যায় ফেলয়ে পারে। খারাপ আবহাওয়ার ফলে, উদ্বোধনী ম্যাচ এবং তার আগে অনুষ্ঠিত জমকালো উদ্বোধনী অনুষ্ঠান দুইই ব্যাহত হতে পারে।
আরও পড়ুন – “রান ফর রায়গঞ্জ ” নিয়ে বিধায়ককে শুভেচ্ছা বার্তা মুখ্যমন্ত্রীর
আলিপুর আবহাওয়া সতর্কবার্তা দিয়েছে, ২০ মার্চ থেকে ২২ মার্চ পর্যন্ত কলকাতা সহ রাজ্যের কিছু অংশে বজ্রপাত, এবং ঝড়ো হাওয়া সহ বিক্ষিপ্ত থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আইএমডি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে, যা ইডেন গার্ডেনে জনতার উৎসাহকে নষ্ট করে ফেলতে পারে।
পিচ কিউরেটর জানিয়েছেন, বৃষ্টি থামার পর, আধ ঘণ্টার মধ্যে ম্যাচ চালু করা সম্ভব। সকালে বৃষ্টি হলেও, টসের কয়েক ঘন্টা আগে বিরতি থাকলে আউট ফিল্ড প্রস্তুত থাকবে। ভারতের অন্যান্য স্টেডিয়ামের তুলনায় এই ভেন্যুতে দ্রুত খেলা শুরু করা যায়। দেশের অন্যান্য স্টেডিয়ামের তুলনায় ইডেন গার্ডেন স্টেডিয়ামে ড্রেনেজ ব্যবস্থা সবচেয়ে বেশি ভালো।
