একই আধার নম্বরে একাধিক পাসপোর্ট! বাগুইআটির যুবক গ্রেপ্তার, চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে
Connect with us

রাজ্যের খবর

একই আধার নম্বরে একাধিক পাসপোর্ট! বাগুইআটির যুবক গ্রেপ্তার, চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ একটি মাত্র আধার নম্বর ব্যবহার করে একাধিক পাসপোর্ট বানানোর চেষ্টার অভিযোগে গ্রেপ্তার হলেন বাগুইআটির বাসিন্দা ত্রিদীপ মণ্ডল। বৃহস্পতিবার শিয়ালদহ স্টেশন থেকে তাঁকে আটক করে পুলিশ। তদন্তকারীরা জানাচ্ছেন, শুধু নিজের জন্য নয়, জাল নথি বানিয়ে অন্যদেরও পাসপোর্ট তৈরিতে সাহায্য করতেন তিনি।

পুলিশ সূত্রে খবর, জানুয়ারি মাসে চন্দননগর কমিশনারেটের তরফে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছিল, যারা জাল পাসপোর্ট তৈরির চক্রের সঙ্গে যুক্ত ছিল। তাদের জিজ্ঞাসাবাদ করতেই উঠে আসে ত্রিদীপের নাম। সেই সূত্র ধরে পুলিশ গোপন তদন্ত চালিয়ে বৃহস্পতিবার তাঁকে গ্রেপ্তার করে।

আরও পড়ুনঃ দুর্ঘটনার শঙ্কা! টোল ট্যাক্স ফাঁকি দিতে বেছে নেওয়া হচ্ছে গ্রামের বিকল্প রাস্তা

অভিযোগ, এই চক্র দীর্ঘদিন ধরে জাল নথি তৈরি করে বাংলাদেশি নাগরিকদের অবৈধভাবে ভারতীয় পাসপোর্ট পাইয়ে দিচ্ছিল। জাল পরিচয়পত্রের মাধ্যমে তারা ভারতীয় নাগরিকত্বও দাবি করছিল। এই নেটওয়ার্কের আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement
ads

এই ঘটনায় রাজ্যজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। কলকাতা পুলিশের একটি বিশেষ দল এই চক্রের মূল পান্ডাদের খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে। ইতিমধ্যে বেশ কয়েকজন ‘কিংপিন’ ধরা পড়েছে, যাদের জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য বের করার চেষ্টা চলছে। তদন্তে উঠে এলে নতুন তথ্য সামনে আসতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা।

Continue Reading
Advertisement