বিয়ের রাতে রহস্য মৃত্যু স্বামীর! দেহ আগলে সারারাত বসে রইলেন স্ত্রী, কি এমন ঘটলো?
Connect with us

রাজ্যের খবর

বিয়ের রাতে রহস্য মৃত্যু স্বামীর! দেহ আগলে সারারাত বসে রইলেন স্ত্রী, কি এমন ঘটলো?

Dwip Narayan Chakraborty

Published

on

কাটলো না বিয়ের এক রাতও। বিয়ের রাতে মর্মান্তিক পরিণতি স্বামীর। নববধুর হাতে শাঁখা-পলা, সিঁথি ভর্তি সিঁদুর বিয়ের প্রথম রাতেই আর রইল না স্বামী। কি এমন ঘটেছিলো সেই রাতে? কেন বিয়ের পরে এমন পরিণতি হল?

দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিল ওই যুবক ও যুবতীর। তাদের নাম অভি দাস ও বিউটি রায়। সম্পর্কের কথা বাড়িতেও জানিয়েছিলেন দুজনে। কিন্তু বাড়ি থেকে মেনে না নেওয়ায় সোমবার রাতে পালিয়ে যান দুজনে। পালিয়ে গিয়ে ঘোলা নবপল্লি এলাকায় এক বন্ধুর ভাড়া বাড়িতে বিয়ে করেন দুজনে। তারপর বিউটি বাড়ি ফিরে যেতে চাইলে তাকে আর ফিরে আসতে দেয়নি অভি। আর তখনই তুমুল ঝামেলা বাঁধে দুজনের মধ্যে। আর তারপরেই মৃত্যু হয় অভির। সারারাত স্বামীর মৃতদেহ আগলে বসেছিলেন স্ত্রী।

আরও পড়ুন – মায়ের সঙ্গে পরিকল্পনা করেই খুন! ট্রলিতে উদ্ধার পিসি শাশুড়ির দেহ , তারপর…

এরপর সকাল বেলা ঘটনা জানাজানি হতেই উত্তেজনা তৈরী হয় এলাকাজুড়ে। বাড়ির মালিক পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের খবর দিলে তাঁরা ছুতে আসেন ঘটনাস্থলে। পুলিশ এসে দেহ উদ্ধার করার পাশাপাশি নববধূকে আটক করেছে ঘোলা থানার পুলিশ। ঘটনায় শোকের ছায়া মেয়েটার পরিবার জুড়ে।

Advertisement
ads

তবে অশান্তির জেরে খুন নাকি আত্মহত্যা? নাকি এর পেছনে অন্য কোনো রহস্য আছে? সমস্ত কিছু খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন – একসঙ্গে ৬ জনকে খুন! হাড়হিম হত্যাকান্ড, থানায় গিয়ে আত্মসমর্পণ কেরলের যুবকের

Continue Reading
Advertisement