মুরলিধর-ওয়াকারের অর্ডার ‘হোল্ড’! স্বস্তিতে বিধাননগর ও শিলিগুড়ির দুই পুলিশ কমিশনার
Connect with us

ভাইরাল খবর

মুরলিধর-ওয়াকারের অর্ডার ‘হোল্ড’! স্বস্তিতে বিধাননগর ও শিলিগুড়ির দুই পুলিশ কমিশনার

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ২০২৬-এর বিধানসভা নির্বাচনের (Assembly Election) আবহে পশ্চিমবঙ্গের প্রশাসনিক স্তরে বড়সড় নাটকীয় মোড় নিল জাতীয় নির্বাচন কমিশন (ECI)। আইপিএস মুরলিধর শর্মা (Murulidhar Sharma) এবং আইপিএস সৈয়দ ওয়াকার রাজাকে (Syed Waqar Raza) ভিনরাজ্যে পুলিশ পর্যবেক্ষক হিসেবে পাঠানোর যে নির্দেশ বুধবার দেওয়া হয়েছিল, বৃহস্পতিবার তা বাতিল (Cancelled) করা হয়েছে। ফলে মুরলিধর শর্মা বিধাননগর এবং ওয়াকার রাজা শিলিগুড়ির পুলিশ কমিশনার (Commissioner of Police) হিসেবেই আপাতত স্বপদে বহাল থাকছেন।

নির্বাচন কমিশন সূত্রে খবর, প্রাথমিকভাবে ১৫ জন আইপিএস আধিকারিককে কেরালা ও তামিলনাড়ুর মতো রাজ্যে পুলিশ পর্যবেক্ষক (Police Observer) হিসেবে নিয়োগ করার কথা জানানো হয়েছিল। সেই তালিকায় রশিদ মুনির খান, ধৃতিমান সরকার, আকাশ মাঘারিয়াদের মতো প্রভাবশালী নাম থাকলেও, শেষ মুহূর্তে মুরলিধর শর্মা ও ওয়াকার রাজার নাম সেই তালিকা থেকে সরিয়ে দেওয়া হয়। কমিশনের নয়া নির্দেশিকা অনুযায়ী, বাকি ১৩ জন আইপিএস আধিকারিককেই ভিনরাজ্যে চলে যেতে হবে।

উল্লেখ্য, ভোট ঘোষণার পর থেকেই রাজ্যের শীর্ষ প্রশাসনিক ও পুলিশ কর্তাদের সরানোর বিষয়ে কড়া অবস্থান নিয়েছে কমিশন। ইতিপূর্বেই মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, ডিজি এবং কলকাতা পুলিশ কমিশনারসহ একাধিক জেলার পুলিশ সুপার ও জেলাশাসকদের (District Magistrate) বদলি করা হয়েছে। এই গণ-বদলির বিষয়ে নবান্নের সঙ্গে কোনো আলোচনা না করার অভিযোগে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এর মধ্যেই দুই পুলিশ কমিশনারের বদলির নির্দেশ ‘হোল্ড’ (Hold) করার সিদ্ধান্ত রাজনৈতিক মহলে নতুন জল্পনার (Speculation) জন্ম দিয়েছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত তাঁরা বাংলাতেই নিজেদের দায়িত্ব সামলাবেন।

Advertisement
ads
Continue Reading
Advertisement