লাদাখে গণবিক্ষোভে উত্তাল পরিস্থিতি, কেন্দ্রের নিশানায় সোনম ওয়াংচুক ও কংগ্রেস নেতা
Connect with us

দেশের খবর

লাদাখে গণবিক্ষোভে উত্তাল পরিস্থিতি, কেন্দ্রের নিশানায় সোনম ওয়াংচুক ও কংগ্রেস নেতা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ লাদাখে রাজ্যের মর্যাদা, সংবিধানের ষষ্ঠ তফসিল (Sixth Schedule) কার্যকর, পৃথক পাবলিক সার্ভিস কমিশন (Public Service Commission) এবং দুটি লোকসভা কেন্দ্রের (Lok Sabha constituencies) দাবিতে বুধবার শুরু হওয়া ‘গণবিক্ষোভ’ (Mass Protest) রূপ নেয় হিংসায়। পুলিশের সঙ্গে সংঘর্ষে এখনও পর্যন্ত ৪ জনের মৃত্যু ও অন্তত ৭০ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠায় লেহ-লাদাখে (Leh-Ladakh) জারি করা হয়েছে কারফিউ (Curfew)।

এই ঘটনার জেরে আন্দোলনকারীদের মধ্যে অন্যতম এবং বহুদিন ধরে লাদাখের অধিকার নিয়ে সরব জলবায়ু আন্দোলনকর্মী (Climate Activist) সোনম ওয়াংচুককে (Sonam Wangchuk) কাঠগড়ায় তুলেছে কেন্দ্র। স্বরাষ্ট্রমন্ত্রকের (Ministry of Home Affairs) দাবি, আরব বসন্তের (Arab Spring) কায়দায় তিনি জনতাকে ‘উস্কানি’ (Incitement) দিয়েছেন এবং অনশন না তুলেই হিংসাত্মক পথে আন্দোলন চালিয়ে যাওয়ার অনুরোধ করেছেন।

কেন্দ্রের বিবৃতি ও সোনমের প্রতিক্রিয়া

স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে এক বিবৃতিতে বলা হয়, “অনেক নেতা সোনম ওয়াংচুককে অনশন প্রত্যাহারের অনুরোধ করেছিলেন, কিন্তু তিনি তা শোনেননি। বরং তিনি জনতাকে বিভ্রান্ত করে এবং নেপালের জেন জি আন্দোলনের (Gen Z movement) প্রসঙ্গ টেনে এনে আন্দোলনকে হিংসাত্মক রূপ দিয়েছেন।”
আরও বলা হয়, “সোনমের বক্তৃতায় অনুপ্রাণিত হয়ে একদল বিক্ষোভকারী অনশনস্থল ত্যাগ করে পুলিশ অফিস, সরকারি দপ্তর ও রাজনৈতিক দলের কার্যালয়ে আক্রমণ চালায়।”

এই প্রসঙ্গে সোনম ওয়াংচুক এক ভিডিওবার্তায় বলেন, “আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে লেহতে ব্যাপক সহিংসতা হয়েছে। অনেক সরকারি অফিস এবং পুলিশের গাড়িতে আগুন লাগানো হয়েছে।” দীর্ঘদিনের শান্তিপূর্ণ আন্দোলনের মাঝে এমন হিংসা তাঁকে ব্যথিত করেছে বলেই জানান তিনি।

Advertisement
ads

কংগ্রেস নেতার নামও জড়াল

এই হিংসাত্মক আন্দোলনের সঙ্গে নাম জড়িয়েছে লেহ-র কংগ্রেস কাউন্সিলার (Congress Councillor) ফুন্টসগ স্ট্যানজিন সেপাগেরও (Phuntsog Stanzin Sepag)। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ছবি ও ভিডিওতে তাঁকে বিক্ষোভে অংশ নিতে দেখা গিয়েছে বলে দাবি করা হয়েছে (যদিও RCTV-সংবাদ এই সমস্ত ফুটেজের সত্যতা নিশ্চিত করেনি)।

পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন

বিক্ষোভকারীরা পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয়, পাথর ছোড়ে এবং লেহ-র বিজেপি দপ্তরেও (BJP Office) অগ্নিসংযোগ করে। পুলিশ ভ্যানে হামলার ঘটনাও ঘটেছে। এই পরিস্থিতি সামাল দিতে প্রশাসন লেহতে পাঁচ বা তার বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ করেছে এবং অনুমতি ছাড়া মিছিল, সভা, বা পদযাত্রার উপর নিষেধাজ্ঞা জারি করেছে।

আন্দোলনের প্রেক্ষাপট

এই বিক্ষোভ ডেকেছিল লেহ অ্যাপেক্স বডি (Leh Apex Body – LAB)-র যুব শাখা। মূল দাবি:

Advertisement
ads
  • লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদা দিতে হবে

  • সংবিধানের ষষ্ঠ তফসিল দ্রুত কার্যকর করতে হবে

  • পৃথক পাবলিক সার্ভিস কমিশন চালু করতে হবে

  • দুটি লোকসভা কেন্দ্র গঠন করতে হবে

সোনম ওয়াংচুক দীর্ঘদিন ধরেই দাবি করে আসছেন যে, লাদাখ সংক্রান্ত কেন্দ্রীয় সরকারের একাধিক সিদ্ধান্তের ফলে অঞ্চলটি প্রাকৃতিক ও সামাজিক দিক থেকে ক্ষতির মুখে পড়েছে। আলোচনায় সমাধান না মেলায় তিনি দু’সপ্তাহ আগে অনশনে বসেন।

Continue Reading
Advertisement