জেলাশসক ও ডিজির পর এবার বিডিও! একধাক্কায় ৮৩ জন বিডিও ও এআরও বদল করল কমিশন
Connect with us

রাজনীতি

জেলাশসক ও ডিজির পর এবার বিডিও! একধাক্কায় ৮৩ জন বিডিও ও এআরও বদল করল কমিশন

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বিধানসভা নির্বাচনের (Assembly Election 2026) প্রাক্কালে প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল করল জাতীয় নির্বাচন কমিশন (Election Commission of India)। ডিএম (DM) ও ডিজিপি (DGP) বদলের পর এবার একধাক্কায় ৮৩ জন বিডিও (BDO) এবং অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার (ARO) বদলিতে সিলমোহর দিল কমিশন। রবিবার নবান্নকে পাঠানো কমিশনের একটি চিঠিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

কমিশন সূত্রে খবর, গত ২৮ মার্চ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) একগুচ্ছ বিডিও ও এআরও-র বদলির প্রস্তাব পাঠিয়েছিলেন, যা খতিয়ে দেখার পর ৮৩ জন আধিকারিককে সরানোর ছাড়পত্র (Clearance) দিয়েছে কমিশন। এই রদবদলে সবথেকে বেশি গুরুত্ব পেয়েছে পূর্ব মেদিনীপুর (১৪ জন) এবং দক্ষিণ ২৪ পরগনা (১১ জন)। উল্লেখযোগ্যভাবে, শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামের (Nandigram) দুই এআরও-কেও বদলি করা হয়েছে। এছাড়া উত্তরবঙ্গের দিনহাটা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের সন্দেশখালি, ভাঙড় ও সিঙ্গুরের মতো স্পর্শকাতর (Sensitive) এলাকাগুলোতেও নতুন আধিকারিক নিয়োগ করা হচ্ছে।

আধিকারিক বদল নিয়ে ইতিপূর্বেই সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁদের অভিযোগ, ইচ্ছাকৃতভাবে আধিকারিকদের সরিয়ে দেওয়া হচ্ছে। তবে কমিশনের দাবি, আসন্ন নির্বাচনের আগে আইনশৃঙ্খলা (Law and Order) ও প্রশাসনিক নিরপেক্ষতা (Neutrality) বজায় রাখতেই এই পদক্ষেপ (Step) নেওয়া হয়েছে। এর আগে বাসন্তী থানার আইসি-কে কর্তব্যে গাফিলতির দায়ে সাসপেন্ড (Suspend) করা হয়েছিল। এবার বিডিও স্তরে এই ব্যাপক রদবদল ভোটের কাজে যুক্ত কর্মীদের জন্য এক কড়া বার্তা বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Advertisement
ads
Continue Reading
Advertisement