গুজরাটে বৃহৎ চিড়িয়াখানা তৈরি করছে মুকেশ আম্বানী গোষ্ঠী
Connect with us

দেশ

গুজরাটে বৃহৎ চিড়িয়াখানা তৈরি করছে মুকেশ আম্বানী গোষ্ঠী

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ২১ ফেব্রুয়ারি : মুকেশ আম্বানীর সংস্থা রিলায়েন্সের হাত ধরে গুজরাটে তৈরি হচ্ছে বিশ্বের বৃহত্তম চিড়িয়াখানা।গুজরাটে রিলায়েন্সের নিজস্ব তেলের কারখানার পাশেই প্রায় ২৮০-একর জমি নিয়ে এই চিড়িয়াখানা তৈরি হচ্ছে। কিন্তু কী থাকবে সেই চিড়িয়াখানায়?

জানা গেছে ১০০ রকমের জীবজন্তু, পাখি এবং সরীসৃপ থাকবে ওই চিড়িয়াখানায়। প্রকল্পর রুপায়ণের দায়িত্বে রয়েছেন মুকেশের ছোট ছেলে অনন্ত আম্বানী। রিলায়্যান্সের কর্পোরেট অ্যাফেয়ার্স ডিরেক্টর পরিমল নাথওয়ানি জানিয়েছেন, সরকারকে সহায়তা দিতে ওই চিড়িয়াখানায় একটি প্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্র থাকবে। ২০২৩ সালের মধ্যে তৈরি হয়ে যাবে চিড়িয়াখানাটি। গ্রিনস জ্যুয়োলজিক্যাল রেসকিউ অ্যান্ড রিহ্যাবিলিটিটেশন কিংডম’ নামে ওই চিড়িয়াখানায় থাকবে কী থাকবে না? আফ্রিকার সিংহ, চিতাবাঘ, জাগুয়ার, এশিয়ার সিংহ, ওরাংওটাং, বনবিড়াল, রয়্যাল বেঙ্গল টাইগার, গোরিলা, জেব্রা, জিরাফ, আফ্রিকার হাতি, কমোডো ড্রাগন-সহ বিভিন্ন ধরনের জীবজন্তু থাকবে ওই চিড়িয়াখানায়৷ অন্যদিকে পাখি সহ নানা সরীসৃপ থাকলেও বৈচিত্র্যের বিচারে জীবজন্তুদের আলাদা করে রাখা হবে।

Continue Reading
Advertisement