প্রকাশিত হল আন্তর্জাতিক অভিবাসন রিপোর্ট, তালিকার শীর্ষে ভারতবর্ষ
Connect with us

দেশ

প্রকাশিত হল আন্তর্জাতিক অভিবাসন রিপোর্ট, তালিকার শীর্ষে ভারতবর্ষ

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ১৭ জানুয়ারী : বিশ্বজুড়ে বিভিন্ন জ্বলন্ত সমস্যাগুলির মধ্যে অন্যতম অভিবাসন সংক্রান্ত সমস্যা। এবিষয়ে শুক্রবারই প্রকাশিত হয়েছে জাতিসংঘের ‘আন্তর্জাতিক অভিবাসন ২০২০’-এর রিপোর্ট। এই রিপোর্ট অনুসারে আন্তর্জাতিক অভিবাসনের ক্ষেত্রে পৃথিবীর মধ্যে শীর্ষ স্থানে রয়েছে ভারতবর্ষ।

ভারত থেকে যাওয়া পৃথিবীর উন্নত দেশগুলিতে অভিবাসী এবং প্রবাসীদের সংখ্যা ক্রমবর্ধমান বলে দাবী করা হচ্ছে এই রিপোর্টে। এমনকী প্রবাসী জনসংখ্যার নিরিখেও প্রথম স্থানেই রয়েছে ভারত। উল্লেখ্য ভিন্ন দেশে থাকা অভিবাসী ভারতীয় নাগরিক সংখ্যা প্রায় ১.৮ কোটি। অভিবাসনের নিরিখে ভারতের পরেই রয়েছে মেক্সিকো ও রাশিয়া। এদের পরে রয়েছে চিন এবং সিরিয়া।২০০০ সাল থেকে ২০২০ সালের মধ্যে পৃথিবীর প্রায় সমস্ত দেশেই অবিশ্বাস্য হারে বৃদ্ধি পেয়েছে অভিবাসন। ভারতে এই ২০ বছরের মধ্যে অভিবাসীদের সংখ্যা বেড়েছে ১ কোটি। ভারত থেকে সবচেয়ে অভিবাসীরা যে দেশগুলিতে গিয়েছে সেগুলি হল, সংযুক্ত আরব আমিরশাহি, মার্কিন যুক্তরাষ্ট্র এবং সৌদি আরবে। এছাড়াও ভারতীয়রা ছড়িয়ে রয়েছেন জার্মানি, অস্ট্রেলিয়া, কানাডা, কুয়েত, ওমান সহ বিভিন্ন দেশে। এক দশকের মধ্যেই বিশ্বব্যাপী অভিবাসনের সংখ্যা ২২.১ থেকে বৃদ্ধি পেয়ে হয়ে দাঁড়িয়েছে ২৮.১ কোটি। যদিও সমগ্র বিশ্বে করোনার কারণে অভিবাসনের বৃদ্ধি হ্রাস পেয়েছে প্রায় ২ শতাংশ। ভারতের ক্ষেত্রে এই পরিসংখ্যান জন্ম দিয়েছে নতুন বিতর্কের।কেন এই অভিবাসন। এর ফলে প্রশ্নচিহ্নের মুখে পড়েছে দেশের সামাজিক পরিকাঠামো এবং অর্থনৈতিক ব্যবস্থা। 

Continue Reading
Advertisement