খারাপ খবর বেসরকারি সংস্থার কর্মচারীদের, নতুন অর্থবর্ষে কমতে পারে বেতন
Connect with us

দেশ

খারাপ খবর বেসরকারি সংস্থার কর্মচারীদের, নতুন অর্থবর্ষে কমতে পারে বেতন

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ১০ ডিসেম্বর : আগামী অর্থবর্ষ থেকে বেসরকারি কর্মীদের হাতে পাওয়া (টেক হোম) বেতনের (Take Home Salary) পরিমাণ কমতে পারে। কেন্দ্রের নতুন বেতন আইন ‘কোড অন ওয়েজ ২০১৯’ অনুযায়ী প্রত্যেক সংস্থাকে কর্মীদের বেতনের প্যাকেজ পুনর্গঠন করতে হবে। নতুন এই আইন বলছে, কর্মীদের সবরকম অ্যালাওয়েন্স কম্পোনেটের পরিমাণ সর্বমোট বেতনের তেকে ৫০ শতাংশ কম হতে হবে ৷

যার অর্থ হল মূল বা বেসিক পে হতে হবে ৫০ শতাংশ ৷ বেসিক পে বাড়লে পিএফ বা গ্র্যাচুইটির টাকার পরিমাণ বাড়বেই ৷ এতে একটাই লাভ ৷ মাসে মাসে হাতে কম টাকা এলেও প্রভিডেন্ট ফান্ড এবং গ্র্যাচুইটিতে সঞ্চয়ের পরিমাণ বাড়বে। অর্থাৎ অবসরের পর বেশি টাকা পাওয়া যাবে ৷ কর্মীদের ভবিষ্যতকে সুরক্ষিত করবে নতুন এই আইন ৷ তাতে বেসিক পে বাড়ানো হলে গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ডের টাকা কাটার পরিমাণও বাড়বে ৷ এর ফলে মাসে মাসে হাতে টাকা বা টেক হোম বেতনের পরিমাণ কমবে কর্মীদের ৷ বর্তমানে বেশির ভাগ বেসরকারি সংস্থাই মােট মাইনের ‘নন-অ্যালায়েন্স’ অংশ ৫০ শতাংশের নীচে রাখে। তার পরিবর্তে ‘অ্যালায়েন্স’- এর ভাগটা অনেকটাই বেশি রাখে। যার ফলে কর্মীরা হাতে অনেক বেশি বেতন পান। কিন্তু এই নতুন বেতন আইন কার্যকর হলে তা আর সম্ভব হবে না।

Continue Reading
Advertisement