রাখি বন্ধনের দিনই বছরের শেষ চন্দ্রগ্রহণ! ৫ রাশির জীবনে বিপদের আশঙ্কা
Connect with us

বাস্তুশাস্ত্র

রাখি বন্ধনের দিনই বছরের শেষ চন্দ্রগ্রহণ! ৫ রাশির জীবনে বিপদের আশঙ্কা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ২০২৬ সালের অগস্ট মাস জ্যোতির্বিজ্ঞান (Astronomy) এবং জ্যোতিষশাস্ত্র (Astrology)— উভয় দিক থেকেই বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ, মাত্র ১৫ দিনের ব্যবধানে ঘটতে চলেছে দুটি গ্রহণ (Eclipse)। প্রথমে সূর্যগ্রহণ (Solar Eclipse) এবং এরপর ২৮ অগস্ট, শ্রাবণী পূর্ণিমা তথা রাখিবন্ধন (Rakhi Bandhan)-এর দিন হবে বছরের শেষ চন্দ্রগ্রহণ (Lunar Eclipse)।

জ্যোতিষ গণনা অনুযায়ী, এই চন্দ্রগ্রহণ কুম্ভ রাশি (Aquarius) এবং শতভিষা নক্ষত্রে (Shatabhisha Nakshatra) সংঘটিত হবে। একই সময়ে সূর্য ও কেতু সিংহ রাশিতে অবস্থান করায় কিছু রাশির জাতক-জাতিকাদের জীবনে মানসিক ও আর্থিক চ্যালেঞ্জ দেখা দিতে পারে বলে মত জ্যোতিষীদের।

বিশেষভাবে কর্কট, সিংহ, বৃশ্চিক, মকর এবং কুম্ভ— এই পাঁচ রাশির জাতকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। তাঁদের ক্ষেত্রে মানসিক চাপ (Stress), অনিদ্রা (Insomnia), সিদ্ধান্তহীনতা এবং আর্থিক ক্ষতির (Financial Loss) আশঙ্কা থাকতে পারে। তাই এই সময়ে বড় আর্থিক সিদ্ধান্ত বা ঝুঁকিপূর্ণ কাজে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

ভারতীয় সময় (IST) অনুযায়ী, ২৮ অগস্ট সকাল ৬টা ৫৩ মিনিটে চন্দ্রগ্রহণ শুরু হবে এবং দুপুর ১২টা ৩২ মিনিটে শেষ হবে। মোট সময়কাল হবে ৫ ঘণ্টা ৩৯ মিনিট।

Advertisement
ads ads

তবে গ্রহণের সময় ভারতে দিনের আলো থাকায় এই চন্দ্রগ্রহণ দেশের কোথাও দৃশ্যমান হবে না। ফলে শাস্ত্রীয় নিয়ম অনুযায়ী সূতক কাল (Sutak Period) কার্যকর হবে না। তাই রাখি বাঁধা, পূর্ণিমার স্নান, দান, পূজা-পাঠসহ সমস্ত শুভ কাজ স্বাভাবিকভাবেই করা যাবে।

এই চন্দ্রগ্রহণ মূলত উত্তর ও দক্ষিণ আমেরিকা, ইউরোপ এবং আফ্রিকার বিভিন্ন অঞ্চল থেকে দেখা যাবে।

(উল্লেখ্য: গ্রহণের প্রভাব সংক্রান্ত বিষয়গুলি জ্যোতিষশাস্ত্রভিত্তিক বিশ্বাস ও গণনার ওপর নির্ভরশীল। এগুলির বৈজ্ঞানিক প্রমাণ প্রতিষ্ঠিত নয়।)

Advertisement
ads ads
Continue Reading
Advertisement ads