মনোজকুমার আগরওয়ালের জায়গায় রাজ্যের নতুন সিইও-এর আসনে নীলম মিনা
Connect with us

ভাইরাল খবর

মনোজকুমার আগরওয়ালের জায়গায় রাজ্যের নতুন সিইও-এর আসনে নীলম মিনা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ পশ্চিমবঙ্গের (West Bengal) নতুন মুখ্য নির্বাচনী আধিকারিক (Chief Electoral Officer বা CEO) হিসেবে নিয়োগ করা হল IAS অফিসার নীলম মিনাকে (Neelam Meena)। তিনি দায়িত্ব নিচ্ছেন মনোজকুমার আগরওয়ালের (Manoj Kumar Agarwal) জায়গায়। রাজ্যে বিজেপি সরকার গঠনের পর মনোজ আগরওয়ালকে মুখ্যসচিব (Chief Secretary) পদে নিয়ে যাওয়া হয়। এরপর থেকেই নতুন CEO কে হবেন তা নিয়ে জল্পনা শুরু হয়েছিল।

১৯৯৮ সালের পশ্চিমবঙ্গ ক্যাডারের (West Bengal Cadre) IAS অফিসার নীলম মিনা দীর্ঘ ২৮ বছরেরও বেশি সময় ধরে প্রশাসনিক দায়িত্ব সামলাচ্ছেন। এর আগে তিনি রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের (Consumer Affairs Department) প্রিন্সিপাল সেক্রেটারি (Principal Secretary) পদে কর্মরত ছিলেন। এবার তাঁকেই রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ সাংবিধানিক দায়িত্ব দেওয়া হল।

জানা গিয়েছে, মঙ্গলবার থেকেই তিনি নতুন দায়িত্বভার গ্রহণ করবেন। সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনের সময়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন নীলম মিনা। নির্বাচন কমিশনের কন্ট্রোল রুম (Control Room) পরিচালনার দায়িত্বে ছিলেন তিনি। ভোটের সময় বুথগুলিতে CCTV নজরদারি এবং নির্বাচন সংক্রান্ত পর্যবেক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর।

Advertisement
ads

প্রশাসনিক মহলের মতে, দীর্ঘ অভিজ্ঞতা এবং নির্বাচন পরিচালনায় দক্ষতার কারণেই তাঁকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।

Continue Reading
Advertisement