চন্দ্রকোণায় তৃণমূল নেতার নামে লক্ষ্মীর ভাণ্ডার! বেনজির দুর্নীতি নিয়ে সরব বিজেপি
Connect with us

ভাইরাল খবর

চন্দ্রকোণায় তৃণমূল নেতার নামে লক্ষ্মীর ভাণ্ডার! বেনজির দুর্নীতি নিয়ে সরব বিজেপি

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ পশ্চিম মেদিনীপুরের (West Midnapore) চন্দ্রকোণায় (Chandrakona) লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar) প্রকল্প ঘিরে সামনে এল চাঞ্চল্যকর অভিযোগ। স্থানীয় বিজেপি কর্মীদের দাবি, মহিলাদের জন্য চালু হওয়া এই প্রকল্পের সুবিধাভোগীর তালিকায় রয়েছে এক তৃণমূল (TMC) নেতার নাম। ঘটনায় শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক।

অভিযোগ, চন্দ্রকোণা ১ নম্বর ব্লকের মনোহরপুর এলাকার তৃণমূল নেতা উত্তম কুমার সাউয়ের নামে দীর্ঘদিন ধরে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকছে। বিজেপির প্রশ্ন, একজন পুরুষ কীভাবে মহিলাদের প্রকল্পের সুবিধা পেলেন? তাঁদের দাবি, এটি শুধুমাত্র প্রযুক্তিগত (Technical) ভুল নয়, বরং তৃণমূল আমলের দুর্নীতির উদাহরণ।

যদিও অভিযোগ অস্বীকার করেছেন উত্তম সাউ। তাঁর দাবি, স্ত্রীর জন্য আবেদন করা হয়েছিল। ব্যাঙ্ক অ্যাকাউন্ট (Bank Account) ও ফোন নম্বর স্ত্রীর হলেও কীভাবে তালিকায় তাঁর নাম এসেছে, তা তিনি জানেন না। বিষয়টি খতিয়ে দেখতে গ্রাম পঞ্চায়েতে লিখিত আবেদন করবেন বলেও জানিয়েছেন তিনি।

Advertisement
ads

গ্রাম পঞ্চায়েত প্রধান মাধুরী সিংহ দোলই জানিয়েছেন, অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে এটি প্রযুক্তিগত ত্রুটি হতে পারে বলেই মনে করা হচ্ছে। তবে বিজেপি এই ঘটনায় আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে এবং সরকারি টাকা ফেরতের দাবিও তুলেছে।

Continue Reading
Advertisement