ভাইরাল খবর
রায়গঞ্জে এইমস তৈরি মানুষের দীর্ঘদিনের আবেগ! আপ্রাণ চেষ্টা করার আশ্বাস দিলেন বিধায়ক
ডিজিটাল ডেস্কঃ উত্তরবঙ্গে (North Bengal) এইমস (AIIMS) তৈরির সম্ভাবনা ঘিরে ফের জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে। বহুদিনের স্বপ্নের এই প্রকল্পকে কেন্দ্র করে নতুন করে আশাবাদী হয়ে উঠেছেন রায়গঞ্জবাসী (Raiganj Residents)। সোমবার আরসিটিভি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রায়গঞ্জের বিধায়ক কৌশিক চৌধুরী (Kaushik Chowdhury) স্পষ্ট জানিয়ে দেন, “এইমস রায়গঞ্জবাসীর আবেগ। এটি রায়গঞ্জের একটি প্রস্তাবিত প্রকল্প ছিল। তাই রায়গঞ্জে AIIMS তৈরির জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব।”
প্রসঙ্গত, উত্তরবঙ্গে AIIMS-ধাঁচের (AIIMS-like Hospital) হাসপাতাল তৈরির জন্য কেন্দ্রের কাছে দ্রুত প্রস্তাব পাঠানোর কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। সেই ঘোষণার পর থেকেই নতুন করে চাঙ্গা হয়েছে রায়গঞ্জের দাবি। রাজনৈতিক মহলের মতে, অতীতে জমি চিহ্নিতকরণ (Land Identification) থেকে শুরু করে প্রাথমিক অনুমোদনের ক্ষেত্রেও রায়গঞ্জ অনেকটাই এগিয়ে ছিল। কিন্তু পরে সেই প্রকল্প কল্যাণীতে চলে যাওয়ায় ভেঙে যায় বহু মানুষের স্বপ্ন।
এবার ডবল ইঞ্জিন সরকার (Double Engine Government)-এর আবহে ফের উত্তরবঙ্গে AIIMS তৈরির সম্ভাবনা তৈরি হওয়ায় রায়গঞ্জবাসীর মধ্যে আশার সঞ্চার হয়েছে। বিভিন্ন সামাজিক সংগঠন ও সাধারণ মানুষ ইতিমধ্যেই রায়গঞ্জে AIIMS-এর দাবিতে সরব হয়েছেন।
জেলার রাজনৈতিক মহলের একটাই স্লোগান— “AIIMS চাই রায়গঞ্জেই।” এখন দেখার, বিধায়কের আশ্বাস ও প্রশাসনিক তৎপরতা শেষ পর্যন্ত বাস্তবে কতটা সফল হয়।


